জীবনযাপন

ত্বক ও চুলের সমস্যায় চিন্তিত? তবে আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সুন্দর চুল ও ত্বকের অধিকারী কে না হতে চায়। কিন্তু বর্তমানে ব্যস্ত জীবন যাপনে চুল ও ত্বকের পরিপূর্ণ পরিচর্যা করে ওঠা সম্ভব হয়না। তাই চুল ও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে পুষ্টিবিদরা কিছু নির্দিষ্ট খাবারের পরামর্শ দিয়েছেন। তাদের মতে সুন্দর ত্বক ও চুলের অধিকারী হতে গেলে প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম জাতীয় খাদ্য অবশ্যই রাখতে হবে। এছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলসও সমানভাবে প্রয়োজনীয়। সবথেকে বেশি প্রয়োজনীয় যেটা তাহলো পরিমাণ মতো জল। অর্থাৎ প্রচুর পরিমাণে জল পান করতে হবে। কারণ জল আমাদের শরীরের ভেতরে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। যাদের পেটে কোন রকম সমস্যা আছে তাদের সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কারণ পেটের সমস্যার প্রভাব ত্বক ও চুলে গিয়ে পড়ে।

ত্বক ও চুলের সৌন্দর্যের অধিকারী হতে গেলে আঁশসমৃদ্ধ খাবার খাওয়া একান্ত প্রয়োজন। যাদের চুল পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে তারা অবশ্যই খেয়াল রাখুন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কতটা যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তবে সে ক্ষেত্রে আয়রনের পরিমাণ বেশি এমন খাবার খেতে হবে। যেমন- লাল মাংস, ডিম ইত্যাদি। ত্বকের সমস্যা প্রতিরোধে ভিটামিন-সি খুবই উপকারী একটি উপাদান। এক্ষেত্রে ভিটামিন সি আছে এমন ধরনের খাদ্য, যেমন- আমড়া, আমলকি, পেয়ারা বা যে কোন ধরনের সাইট্রাস ফল ত্বকের সুস্থতায় উপকারী। অর্থাৎ পুষ্টিবিদদের মত অনুযায়ী সুন্দর চুল ও ত্বকের অধিকারী হতে গেলে ভিটামিন সি এর পাশাপাশি আয়রন, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফ্যাট ইত্যাদি সম পরিমাণ প্রয়োজনীয়। এসব কিছুর আগেও বেশি প্রয়োজন হল প্রতিদিন নিয়মিত সঠিক পরিমাণ জল পান করা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026