অরূপ মাহাত: পূজোর আগে গতকাল, শুক্রবার রাজ্যের শাসক দলের কর্মচারী সংগঠনের মঞ্চ থেকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের এই সভায় কার্যত কল্পতরু হয়ে উঠলেন তিনি।
এ দিনের সভা মঞ্চ থেকে তিনি দূর্গা পূজোয় ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেন। প্রতি বছর দূর্গা পূজোর সময় ৪ দিনের ছুটি পেতেন সরকারি কর্মীরা। এ বছর তা বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে। মূখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া কর্মচারী মহলে।
মূখ্যমন্ত্রীর এই ঘোষণাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। পশ্চিমবঙ্গের মতো ‘নেই রাজ্যে’ অতিরিক্ত ছুটি ছাড়া আর কি-ই বা দিতে পারেন মূখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ তাদের। কর্মচারীদের একাংশের অভিযোগ, বেতন বৃদ্ধি, ডিএ, পে কমিশন ইত্যাদি বিষয়ে কোন সঠিক দিশা না থাকায় অতিরিক্ত ছুটি দিয়ে কর্মচারীদের মন জয় করতে চাইছেন মূখ্যমন্ত্রী।
তবে এ সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সবারই একটা পরিবার রয়েছে, এটা ভেবেই ছুটির দিন বাড়ানো হয়েছে। ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজোর ছুটি থাকবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…