লকডাউনের জেরে গত ২৪শে মার্চ থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরণের বিমান পরিষেবাই বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আনলক-১ এ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও যাত্রী হচ্ছিল না সেভাবে। ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছিল সমস্ত বিমান সংস্থাই। এই অবস্থায় কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করলো দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো। সংস্থার ১০ শতাংশ কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান রণজয় দত্ত।
প্রসঙ্গত, তিন সপ্তাহ আগে বর্তমান পরিস্থিতি সামলে উঠতে দুই বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছিলেন রণজয় দত্ত। এবার পরিষেবা বজায় রাখতে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে বলে জানালেন তিনি। সোমবার তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকলকেই কিছু না কিছু আত্মত্যাগ করতে হচ্ছে, আমাদেরও করতে হবে। এই মুহূর্তে প্রবল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই পরিষেবা বজায় রাখতে কিছু অপ্রিয়কর সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোট কর্মীর ১০ শতাংশকে ছাঁটাই করা হবে।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের খুবই কষ্ট হয়েছে। আনলক-১ চালু হওয়ার পর থেকে সমস্ত কর্মীদের নিয়েই আমরা পরিষেবা প্রদান শুরু করেছিলাম। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে। তাই যাত্রীদের ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। ইন্ডিগোর ইতিহাসে এমনটা আগে কোনোদিন হয়নি।” বর্তমানে ইন্ডিগোর মোট কর্মীসংখ্যা ২৩,৫৩১। সর মধ্যে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা মানে ২,৩৫০ কর্মীকে ছাঁটাই করবে ইন্ডিগো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…