রাজ্যজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও কিছুদিন আগে বলা হয়েছিল যে, এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে সোমবার নবান্নের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয় ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে বেশ বড়সড় পদক্ষেপ নিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার জানিয়ে দেওয়া হল যে, এবার থেকে সপ্তাহের দুদিন শনি ও রবিবার বন্ধ রাখা হবে সমস্ত ব্যাংক। একইসঙ্গে কমিয়ে দেওয়া হল গ্রাহক পরিষেবার সময়। রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। জানা গিয়েছে এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকেরা।
উল্লেখযোগ্য, দেশজুড়ে করোনার জেরে অন্যান্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল ব্যাংকিং পরিষেবা। তবে সংক্রমণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকার ফলে চিন্তায় পড়েছেন প্রশাসন। সব কাজ সেরে ব্যাংক কর্মীরা যাতে আরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে করোনা আবহে নতুন লকডাউন নীতির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার থেকে প্রতি সপ্তাহের দুদিন করে রাজ্যে মানতে হবে সম্পূর্ণ লকডাউন। এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। এছাড়া কোন সপ্তাহের কোন দিনগুলিতে লকডাউন হবে তা প্রতি সপ্তাহেই একটি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হবে।
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…
বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…
গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…