নিউজ

ভ্যাকসিন নিরাপদ, প্রথম ধাপে ‘পাশ’ অক্সফোর্ডের টিকা

অক্সফোর্ডের গবেষণাতে এবার এল সাফল্যের খবর। এই প্রতিষেধকের গবেষণা থেকে জানা যাচ্ছে যে এই ভ্যাকসিন নিরাপদ, এর কোনও প্রতিক্রিয়া নেই। এমনকি রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তুলতে পেরেছে এই ভ্যাকসিন। প্রথম পর্যায়ের ট্রায়ালে সফলতা এল। এখন বাকি দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল।

সোমবার অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন, ChAdOx1 nCoV-19 নামে ওই ভ্যাক্সিন সেফ এবং অ্যান্টিবডি রেসপন্স বাড়াতে সক্ষম এই ভ্যাকসিন। সোমবারেই এই গবেষণার প্রাথমিক রিপোর্ট আসার কথা ছিল। আর এই রিপোর্টের খবর ব্রিটিশ পত্রিকা ‘দ্য ল্যান্সেট’-এ প্রকাশিত হয়েছে।

রিসার্চ পেপারে গবেষকরা লিখেছেন যে ChAdOx1 nCoV-19 নামে এই ভ্যাকসিনের কোনও ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ভাইরাস ইমিউনিটি সিস্টেম তৈরী করছে যা বহুদিন শরীরে কাজ করবে বলে মনে করা হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই ভ্যাকসিন তৈরির জন্য কাজ করেছেন ফার্মা সংস্থা ‘অ্যাস্ট্রাজেনেকা’-র গবেষকরা।

তবে অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে এই ভ্যাকসিন কতটা সুরক্ষিত এবং কত দিনের জন্য নিরাপত্তা দিতে পারে, সেই বিষয়ে জানতে এখনও কিছুটা সময় লাগবে। গতবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছিলেন যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে এই ভ্যাকসিন সবথেকে এগিয়ে আছে। ভারতের সিরাম ইনস্টিটিউট আবার জানিয়েছে, বিশ্বের নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলিতে ২০২০ সালের শেষের দিকে ১ কোটি অ্যাস্ট্রাজেনেকা’-র ভ্যাকসিন দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026