চীনকে উচিত শিক্ষা দিতে এগিয়ে এল ট্রাম্পের দেশ, দক্ষিণ চীন সাগরে শক্তি প্রদর্শন আমেরিকার
ইন্দো-চীন সংঘাতের মধ্যেই এবার দক্ষিণ চীন সাগরে শক্তি প্রদর্শন করল আমেরিকা। এর জন্য আমেরিকার ৪ টি যুদ্ধজাহাজ ও দুটি বিমানবাহী রণতরী শক্তি প্রদর্শনের জন্য মহড়াতে অংশ নেয়। এখন যেই এলাকাতে আমেরিকা মহড়া করছে, এর আগে ওই এলাকাতেই চীন মহড়া করেছিল। তখন চীনের বিরুদ্ধে তীব্র সমালোচনা জানায় হোয়াইট হাউস। আর এখন সেখানেই নিজেদের ক্ষমতা দেখিয়ে চীনকে বুঝিয়ে দিল আমেরিকা। এমনিতেই করোনার জন্য চীনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা।
আবার ভারত ও চীনের সংঘাতের সময় ভারতের পাশেই দাঁড়িয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা। শুধু আমেরিকা নয়, ভারতের পশে দাঁড়িয়েছে জাপান। লাদাখে চীনা আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে এই সূর্যোদয়ের দেশ। শুক্রবার সরকারিভাবে বিবৃতি জারি করে চীনের এই আগ্রাসনের তীব্র নিন্দা করেছে জাপান। শুক্রবার টুইট করে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এরকম ঘটনা ঠিক নয়। এর ফলে দুই দেশের মধ্যে বর্তমান স্থিতাবস্থা পাল্টে যায়। অর্থাৎ চীনের এই আগ্রাসী মনোভাবকে তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থেকে জাপান।
চিনকে জবাব দিতে ক্রমে প্রস্তুত হচ্ছে ভারতও। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ইজরায়েলের কাছ থেকে ভারতীয় বায়ুসেনা কতগুলি Spice-2000 বোমা কিনছে। এই শক্তিশালী বোমার সাহায্যে বহুতল গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়াও ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল জেট বিমান আসছে। আর তা জন্য যাবতীয় পরিকাঠামো সেরে রেখেছে ভারতীয় বায়ুসেনা। পাইলট প্রশিক্ষণও সম্পূর্ণ। ইজরায়েল থেকে আসা Spice-2000 বোমা কোনো সাধারণ বোমা নয়। বোমাটির মধ্যে থাকছে দিকনির্দেশক যন্ত্র, স্যাটেলাইট নির্দেশক এবং ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর। যার মাধ্যমে এই রাফালটি সঠিকভাবে জঙ্গি ঘাঁটি গুলিতে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…