নিউজ

করোনার জের, সোমবার থেকে এই ছয়টি শহরের উড়ান আসবে না কলকাতায়

করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ঘোষিত হয়েছিল লকডাউন। যার ফলে বন্ধ ছিল সমস্ত বাস, ট্রেন ও বিমান পরিষেবা। যদিও দীর্ঘ দু’মাস পর লকডাউন পর্বের মধ্যেই গত ২৫শে মে থেকে ঘরোয়া উড়ানের নিয়ন্ত্রিত চলাচল শুরু হয়েছিল। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই অত্যধিক মাত্রায় করোনা সংক্রমিত শহরগুলি থেকে কলকাতায় বিমান যাতায়াতে কিছু বিধিনিষেধ জারি নিয়ে প্রশ্ন করেছিল।

যার ফলস্বরূপ আগামী ৬ই জুলাই থেকে ১৯শে জুলাই দিল্লী-সহ দেশের ছ’টি শহর থেকে আর উড়ান আসবে না কলকাতায়। জানা গিয়েছে করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে সায় দিয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক। আজ বিকেলে কলকাতা বিমানবন্দরের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকা উল্লেখ করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানিয়েছে, “আগামী ৬-১৯শে জুলাই দিল্লী, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, পুণে এবং নাগপুর থেকে আর উড়ান আসবে না কলকাতা বিমানবন্দরে। পরবর্তী নির্দেশিকা না-আসা পর্যন্ত এই সময়সীমার সিদ্ধান্তই বলবৎ থাকবে।”

উল্লেখযোগ্য, জুনের শেষ সপ্তাহে নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানের যা পরিস্থিতি তাতে কলকাতা বিমানবন্দর থেকে মাসে দু’বার ঘরোয়া উড়ান চলাচল করা উচিত। বিমান পরিষেবায় সতর্কতা এবং নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরীর কাছে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026