খেলা

IND Vs AUS: রোহিত-দ্রাবিড়কে সম্পূর্ণ হতাশ করলেন এই ভারতীয় ক্রিকেটার, হবেন তৃতীয় টেস্টের হারের কারণ

এই মুহূর্তে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট খেলতে ব্যস্ত রয়েছে। ইতিপূর্বের সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে লজ্জাজনক ভাবে হারিয়েছে ভারত। তবে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র 109 রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মারা। দলের হয়ে সর্বোচ্চ 22 রানের ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত তৃতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তবে অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ভরসা রাখতে পারেননি তিনি। প্রথম ইনিংসে মাত্র 20 রান সংগ্রহ করেন তিনি। এরপর ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে চরম ফ্লপ প্রমানিত হয়েছেন শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে যখন দলের জন্য একটি লম্বা পার্টনারশিপের প্রয়োজন ছিল তখন সবাইকে হতাশ করে 15 বলে 5 রান করে সাজঘরে ফেরেন তিনি।

এই ম্যাচে তরুণ ক্রিকেটার শুভমান গিল শুধুমাত্র রোহিত শর্মা কিংবা রাহুল দ্রাবিড়কে হতাশ করেছেন এমনটা নয়, অধিনায়কের পাশাপাশি তিনি লাখ লাখ ক্রিকেট ভক্তকে হতাশ করেছেন। দ্বিতীয় ইনিংসেও বিশেষ কিছু করতে না পেরে স্পিনার নাথান লায়নের শিকার হন গিল। ইনিংসের 17 তম ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন লিওন। এদিকে ভারতীয় ব্যাটসম্যানদের চরম ব্যাটিং বিপর্যয়ের ফলে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 163 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।

যদি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শুভমান গিলের ক্যারিয়ার সম্পর্কে বলি তবে আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 14 টেস্ট ম্যাচ ম্যাচে মোট 27 ইনিংস ব্যাটিং করেছেন শুভমান গিল। যেখানে একটি সেঞ্চুরির ও চারটি অর্ধশত রানের পাশাপাশি 762 রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026