দুপুরের পরে কোথাও আবহাওয়া বদল, আবার কোথাও বৃষ্টি, রইল পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট

দার্জিলিং কালিম্পং-এ বৃষ্টি। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকাল বেলা দেখা গেল কুয়াশা। দক্ষিণবঙ্গে ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা এবং শনি এবং রবিবারের মধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা। একইভাবে উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা এবং সপ্তাহের শেষে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা তাপমাত্রা। জেলায় জেলায় হওয়ার বদল হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।

আজ উত্তরবঙ্গের দার্জিলিঙে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এর বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রার তেমন একটা হেরফের না হলেও পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। জলীয়বাষ্পের জন্য কুয়াশা থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫° সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪২ থেকে ৮৮ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার অর্থাৎ ৪ মার্চ। পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম সংলগ্ন এলাকায়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি, পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, চন্ডিগড় এবং হরিয়ানায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। দেশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলিতে ক্রমশ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রী পর্যন্ত বাড়বে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026