বাংলা সিরিয়াল

Indrani Haldar: জন্মদিনের অনুষ্ঠান বাতিল! কোভিড সচেতনতায় উৎসর্গ করলেন দিনটি

সকলের প্রিয় ইন্দ্রানী হালদার অর্থাৎ পর্দার শ্রীময়ীয়ের জন্মদিন আজ, ৬-ই জানুয়ারি। আর জন্মদিনের আগেই আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন নিজের এই বিশেষ দিনটি কিভাবে কাটাবেন তিনি। এবছর জন্মদিনের দিনটা কোভিড সচেতনতা উপলক্ষে উৎসর্গ করেছেন, তা তিনি নিজেই জানিয়েছেন। ‘বন্ধু’ সংগঠনের উদ্যোগে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেই জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে কিছু মানুষের হাতে উপহার তুলে দেবেন অভিনেত্রী, তার কথা থেকে এও জানা গিয়েছে।

রোজের মত এই দিনটাও জগন্নাথ দেবের পূজা দিয়েই শুরু করবেন অভিনেত্রী। ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন ঠাকুরের আসন। তারপরেই নির্দিষ্ট সময় মত নিউ আলিপুরে পৌঁছে যাবেন আয়োজিত অনুষ্ঠানে। সেখানেই জন্মদিনের কেক কাটবেন অভিনেত্রী। একথা তিনি নিজেই জানিয়েছেন।

জন্মদিন মানেই উপহার। জন্মদিনে আগাম কি উপহার পেয়েছেন অভিনেত্রী? এ কথা জিজ্ঞেস করতেই তিনি জানিয়েছেন, তার ডিজাইনার বন্ধু ঋতু দাসানি একটি কুর্তি আর প্যান্টের সেট উপহার দিয়েছেন তাকে। জন্মদিনের দিন সেই পোশাকটাই পড়বেন তিনি। আর মায়ের কাছ থেকে পেয়েছেন একটা সোনার পেনডেন্ট। তিনি সোনা পড়তে ভালোবাসেন, তাই জন্যই তার মা এই উপহার দিয়েছেন তাকে। নিজের এই বিশেষ দিনে এই দুটি উপহারেই সাজবেন অভিনেত্রী।

জন্মদিনে উপহারের পাশাপাশি খাওয়া-দাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদিন অভিনেত্রীর খাওয়ার মেনুতে থাকবে, ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মাংস আর সাথে তার মায়ের হাতের পায়েস। প্রতি বছর এই দিনটায় তার বাড়িতে আমন্ত্রিত থাকেন বহুজন। তবে এই বছর করোনা আবহের কথা মাথায় রেখে কাউকে নিজে থেকে আমন্ত্রণ জানাননি তিনি। তবে প্রতিবছরের মত এই বছরেও তার বাড়ির দরজা খোলা থাকবে সকলের জন্য।

‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পরে আপাতত এক মাস ছুটিতে রয়েছেন অভিনেত্রী। ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন তিনি। শুরু হবে তার চেনা ব্যস্ত সিডিউল। ফেব্রুয়ারি মাসেই ‘কুলের আচার’ ছবিতে শাশুড়ির ভূমিকায় বড়পর্দায় দেখা মিলবে তার। এছাড়াও মার্চ মাস থেকে শুরু করবেন মৈনাক ভৌমিক পরিচালিত ‘ছুটকি’র শুটিং।

John Fabian

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026