জীবনযাপন

ইনজেকশন ফোটালে আর ব্যাথা লাগবে না! পথ দেখালেন বাঙালি বিজ্ঞানীরা

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ছোট থেকেই ইনজেকশনের প্রতি আমাদের সকলেরই ভয় থাকে। কোনো শরীর খারাপে ইনজেকশন ফোটানোকে আমরা সকলেই খুবই ভয় করতাম। কিন্তু এবার আর কোনো ভয় নেই। ঠিক যেমন ভাবে মশা কামড়ালে আমরা তার হুল ফোটানোর যন্ত্রণা টের পাইনা, তেমন ভাবেই এবার থেকে ইনজেকশনের সুঁচ ফোটানোর যন্ত্রণাও টের পাওয়া যাবে না। শুনতে অবাক লাগলেও, ঠিক এমনটাই হতে চলেছে, আর এর পিছনে আছে কয়েকজন বাঙালি বিজ্ঞানী। মশার কাছ থেকে প্রেরণা নিয়ে যন্ত্রণাহীন ইনজেকশন আবিষ্কারের পথে অনেকটাই এগিয়ে গেছেন কয়েকজন বাঙালি বিজ্ঞানী। কানপুর আইআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক অনিমাংশু ঘটক ও খড়গপুর আইআইটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক সুমন চক্রবর্তী এই বিষয়ে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে চলেছেন।

অধ্যাপক সুমন জানিয়েছেন, তিনি মশার হুল থেকে প্রেরণা নিয়ে শুরু করেছিলেন গবেষণা। তিনি জাপানের কানাগাওয়ার তোকাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুওশি সুচিয়ার সঙ্গে মিলে শুরু করেছিলেন এই গবেষণার কাজ। বর্তমানে তিনি খড়গপুর আইআইটিতে এই সুচ তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক অনিমাংশু জানিয়েছেন, ‘মশা যে পদ্ধতিতে হুল ফোটায় আমি সেই পদ্ধতিটাই কাজে লাগাতে চাই।’ মশা সরাসরি শরীরে হুল ফোটায় না। তারা তাদের হুল কাঁপাতে কাঁপাতে আমাদের শরীরে প্রবেশ করায়। এই পদ্ধতিটাকে নিয়েই গবেষণা অধ্যাপক অনিমাংশু ঘটকের। তিনি আরও জানিয়েছেন, মশার হুল ফোটানোর এই পদ্ধতিকে কাজে লাগিয়েই, বাজারে পাওয়া ইনজেকশনের সঙ্গে এমন কিছু সিস্টেম যোগ করতে চাইছেন যেটা সরাসরি নয়, কাঁপতে কাঁপতে আমাদের শরীরে ঢুকবে। সেই সিস্টেমটা আবিষ্কারের জন্যেই এখন মনোযোগ দিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এই দুই বিজ্ঞানী।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026