ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আনারস স্বাদে অতুলনীয়, উপকারেও এর তুলনা হয়না। আনারস শরীরের পক্ষে খুবই ভালো। বর্ষাকালে আনারস বেশি চোখে পড়ে। আসুন জেনে নেওয়া যাক এটি স্বাস্থ্যের কি কি উপকার করে:
* প্রত্যেকটি মানুষের সাধারণ একটি সমস্যা হলো হজমের সমস্যা। আনারস খেলে হজম শক্তি বাড়ে। আনারসে উপস্থিত ব্রোমেলিন আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
* আনারসে বিপুল পরিমাণে রয়েছে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস ইত্যাদি। সকল পুষ্টিকর উপাদান এতে রয়েছে। রোজ আনারস খেলে পুষ্টির অভাব থাকবে না।
* আপনার যদি ওজন বেশি থাকে তাহলে রোজ আনারস খাওয়ার চেষ্টা করুন। আনারস ওজন কমাতেও সাহায্য করে। আনারসের মধ্যে ফ্যাট কম রয়েছে ও বেশি রয়েছে ফাইবার।
* আনারস হাড়কে শক্ত করে তোলে। আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। যা হাড়কে মজবুত করে।
* আনারস চোখের জন্য উপকারী। আনারসের মধ্যে রয়েছে বেটা-ক্যারোটিন। যা চোখের রেটিনাকে ভালো রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…