নিউজ

N95 মাস্কের পরিবর্তে জাঙিয়ার মাস্ক, করোনা রুখতে পাকিস্তানের সঙ্গে মশকরা চীনের

সারা বিশ্বের মতো পাকিস্তানেও ব্যাপক আকার ধারণ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা রুখতে নাজেহাল সে দেশের ইমরান খান সরকারের। এই পরিস্থিতিতে পাকিস্তানের একমাত্র ভরসা ছিল বন্ধুরাষ্ট্র চিন। সেই তারাও কিনা বিপদের চিনে সাহায্য না করে মশকরা করল। এন ৯৫ মাস্ক পাঠানোর আশ্বাস দিয়ে পাঠালো স্পঞ্জের মাস্ক। যা ব্যবহার করতে অস্বীকার করলেন পাক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বন্ধুরাষ্ট্রের এমন ব্যবহারে অস্বস্তিতে ইমরান খানের প্রশাসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে কাপড়ের মাস্ক চেয়ে চিনের কাছে সাহায্য প্রার্থনা করে পাকিস্তান। প্রতিশ্রুতি মতো চিনও মাস্ক পাঠায় পাকিস্তানে। সিন্ধুপ্রদেশে সেই মাস্ক এসে পৌঁছালে বিতর্কের সৃষ্টি হয়। করোনা মোকাবিলায় নিরন্তর লড়াই করে চলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেই মাস্ক ব্যবহার করতে অস্বীকার করেন। তাদের অভিযোগ, এই মাস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি করা হয়নি। এন ৯৫ -এর পরিবর্তে চিন স্পঞ্জের তৈরি মাস্ক পাঠিয়েছে। যা দেখতে অনেকটা আন্ডারওয়্যারের মতো দেখতে। তাদের এই অভিযোগ পেয়ে অস্বস্তিতে প্রশাসন। চিনের সমালোচনায় মুখর হয়েছে পাক মিডিয়াও।

অন্যদিকে, করোনা মহামারি পরিস্থিতিতে ইমরান খান প্রশাসনের সমালোচনায় সরব দেশবাসী। কোভিড ১৯ আক্রান্ত চিকিৎসার অব্যবস্থা ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের জন্য দেশবাসীর নিন্দার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকেও। আইসোলেশনের নামে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগ উঠেছে। একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোয়ারান্টিনে থাকা রোগীদেরও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026