বিনোদন

শোকের ছায়া, মাত্র ১৬ বছর বয়সেই অকালে প্রান হারালেন এই অভিনেতা

কৌশিক পোল্ল্যে: বছর হয়েছিল মাত্র ১৬, এর মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়ে অকালে চলে গেলেন কিশোর অভিনেতা লোগান উইলিয়ামস। কানাডিয়ান এই অভিনেতাকে ‘হোয়েন কল দ্য হার্টস’, ‘দ্য কালার অফ রেইন’, ‘সুপারন্যাচলার’, ‘দ্য হুউস্পার্স’এ অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া আরও একটি কিংবদন্তী চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন এই অভিনেতা।

সুপারহিরো সিরিজ ‘দ্য ফ্ল্যাশ’ এ ব্যারি অ্যালেনের ছোটবেলার চরিত্রটির ছোট্ট ছেলেটিকে মনে পড়ে? এই চরিত্রটিই রূপদান করেন লোগান। এই চরিত্রের জন্য ২০১৫ সালে জোই অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

তাঁর মা মার্লিস উইলিয়ামস ছেলের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, “ওর অকাল মৃত্যুতে আমাদের পরিবারের সকলেই ভীষনভাবে ভেঙে পড়েছে। আমি আমার বাবা মাকে পর্যন্ত জড়িয়ে ধরতে পারছি না, যারা তাদের একমাত্র নাতিকে হারিয়েছে। করোনার কারনেই আমাদের মধ্যে একটি সামাজিক দূরত্ব তৈরি হয়েছিল, যা হয়তো ওর মনে অবসাদ এনে দিয়েছিল। যে ঘটনার সঙ্গে ও হয়তো মানিয়ে নিতে পারেনি।”

লোগানের অকাল মৃত্যুতে শোকব্যক্ত করেছেন বহু হলিউড তারকারা। তার সহ অভিনেতাসহ ঘনিষ্ঠজনেরা এ নিয়ে পোস্ট করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যদিও মৃত্যুর কারনটি স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026