নিউজ

চীনকে চাপে রাখতে ভারত, আমেরিকা, জাপানের সাথে নৌ মহড়ায় নামতে পারে অস্ট্রেলিয়াও

সীমান্ত নিয়ে চীনকে চাপে রাখতে নৌ মহড়া চালাচ্ছে ভারত, জাপান এবং আমেরিকা। এবার এই ত্রিশক্তির সাথে যোগদান করতে পারে অস্ট্রেলিয়াও। বঙ্গোপসাগরে হতে চলা এই বার্ষিক নৌ মহড়াতে জাপান, আমেরিকার পাশাপাশি এবার অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানাতে পারে নয়া দিল্লি। নৌসেনা সূত্রে এমনটাই খবর। অস্ট্রেলিয়া অংশগ্রহণ করলে চলতি বছরের শেষে বঙ্গোপসাগরে মালাবার বার্ষিক নৌমহড়াতে অংশ নেবে এই চার দেশ।

নৌসেনা সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই নৌ মহড়াতে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ পত্র পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ করার ব্যাপারে জাপান এবং আমেরিকার সায় আছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গালওয়ানে চীনা সেনার তৎপরতা বাড়তেই ভারত মহাসাগরে জাপানের সাথে যৌথ নৌ মহড়া করে ভারত।

সেখানে  ভারতের যুদ্ধজাহাজ আইএনএস রানা ও আইএনএস কুলুশ এবং জাপানের যুদ্ধজাহাজ জেএস শিমায়ুকি এবং জেএস কাশিমা অংশগ্রহণ করেছিল বলে খবর। যদিও এই নৌমহড়া নিয়ে জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স জানিয়েছিল, পারস্পরিক বোঝাপড়া বাড়াতেই এই নৌ মহড়া করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে চীনের সাথে বর্তমান পরিস্থিতিতে জাপানকে পাশে নিয়ে নৌমহড়া যথেষ্টই ইঙ্গিতপূর্ণ।

মালাবারে হওয়া এই বার্ষিক নৌ মহড়া আগে ভারত এবং আমেরিকার মধ্যে হওয়া দ্বিপাক্ষিক নৌসেনা মহড়া। পরে এতে জাপানও যোগ দেয়। ২০১৭ সালে ভারত, জাপান এবং আমেরিকা এই তিন দেশ নৌ মহড়া করে বঙ্গোপসাগরে। বিশেষজ্ঞদের মতে জলযুদ্ধে চীনা ডুবোজাহাজের বিশেষ ক্ষমতা চিন্তার কারণ। তাই সেই বিষয়ে যুদ্ধকৌশল রপ্ত করার অনুশীলনই বিশেষভাবে হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026