"লকডাউনে বাড়ি ফিরতে পারছি না, মা খুব অসুস্থ", এবার বাংলার শ্রমিকের আবেদন রাখলেন সোনু সুদ
লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষদের ভগবান রূপে ধরা দিয়েছেন সোনু সুদ। এবার এক বাংলার শ্রমিকের আবেদন রাখছেন তিনি। বাংলার ওই শ্রমিকের নাম সুভাষ মহাপাত্র। তিনি মুম্বইয়ের গোরেগাঁওয়ে আটকে পড়েছেন। ওই শ্রমিক টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োর মাধ্যমেই তিনি সোনু সুদকে তাঁর সমস্যার কথা জানান।
ভিডিয়োতে তিনি বলছেন, ”আমি একজন গায়ক, পাশাপাশি গাড়িও চালাই। তবে লকডাউনে আমার দুটো কাজই চলে গিয়েছে। ৪ মাস ধরে আমি বেকার হয়ে পড়েছি। পশ্চিমবঙ্গে আমার গ্রামের বাড়িতে ফিরতে চাই। গ্রামে আমার মা ভীষণই অসুস্থ। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদি আমাকে সাহায্য করেন তো খুবই উপহার হয়। আমি এর আগেও টুইট করেছিলাম কিন্তু উত্তর পাইনি। আপনি অনেককেই সাহায্য করছেন, তাই আমাকেও যদি সাহায্য করেন, খুব উপকার হয়।”
এই টুইটের উত্তরে তিনি লেখেন, “মাকে জানিয়ে দিন যে আপনি বাড়ি ফিরছেন। ঈশ্বর ওনাকে লম্বা আয়ু দিন। দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন।” প্রসঙ্গত, এর আগেও বহুবার তিনি বিভিন্ন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি শুধু বাড়ি পৌঁছে দেওয়াই নয়, প্রত্যেকের খাবারের ব্যবস্থা ও তিনি করে দিয়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…