নিউজ

ভারত-চিন যুদ্ধ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমেরিকা : হোয়াইট হাউস

লাদাখ সীমান্তের গালোয়ান উপত্যকা চিনের আক্রমনাত্মক আচরনের ফলে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আর এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি। তবে শুধু নয়াদিল্লিই নয়, চিনা সরকারের এমন আগ্রাসন নীতিকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখছে আমেরিকাও। ভারতের সঙ্গে চিনের যু্দ্ধ বাঁধলে ভারতের পাশে থাকবে মার্কিন ফৌজ, এমনটাই জানা গিয়েছে হোয়াইট হাউস সূত্রে। ‘Fox News’-এর তরফে দাবি করা হয়েছে ভারতের সঙ্গে চিনের যুদ্ধে ভারতের দিকে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, চিন দেশের পার্শ্ববর্তী যেসমস্ত দেশ রয়েছে তাঁরা কেউই নিরাপদ নয়। তাই বেজিংয়ের আগ্রাসন নীতিকে প্রশ্রয় দিতে চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে চিনের বিরুদ্ধে দক্ষিণ চিন সাগরে দু’টি রণতরী প্রেরণ করেছে আমেরিকা। সেই রণতরী হল ‘USS Nimitz’ ও ‘USS Ronald Reagan’ দুটি শক্তিশালী যুদ্ধবিমান। ভারতের সঙ্গে এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কার্যকলাপে রীতিমতো বেকায়দায় পড়েছে চিন।

মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, ন্যাটো জোট বেজিংকে সাবধান করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজের কথায়, “চিন বা অন্য যেকোনো দেশ নিজেদের সর্বশক্তিমান মনে করে বিশ্বকে নিজেদের হাতের মধ্যে আনবে সেটা আমরা নিশ্চিন্তে দাঁড়িয়ে দেখবো না। আমরা আমাদের সামরিক ক্ষমতা আরও শক্ত করবো যাতে চিনকে মনে করিয়ে দেওয়া যায় যে বিশ্বে আরও বড়ো শক্তি রয়েছে”। এর ফলে কিছুটা অস্বস্তিতে পড়েছে চিন। গালোয়ান উপত্যকা থেকে ইতিমধ্যে আরও দুই কিমি নিজেদের পিছিয়ে নিয়ে গিয়েছে চিনা সেনাবাহিনীর দল। পরিস্থিতি প্রতিকূল তা ক্রমে বুঝতে পারছে বেজিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026