নিউজ

বিকেল ৫ টা থেকে শুরু লকডাউন, কোথায়, কি নিয়ম রয়েছে, জানুন বিস্তারিত

আজ থেকে ফের রাজ্যের সব কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে আপাতত ৭ দিনের জন্য লকডাউন চলবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৮২৭ জনের। রাজ্যের ৫ জেলাতে সংক্রমণ সবচেয়ে বেশি। এই জেলাগুলি হল-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৩৬ টি। উত্তর ২৪ পরগণাতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৯৪ টি। হাওড়াতে রয়েছে ৪৫ টি কন্টেনমেন্ট জোন। দমদম পুরসভাতে ১১ টি। বারাসত পুরসভায় কন্টেইনমেন্ট জোন ৮৷ মধ্যমগ্রাম পুরসভায় কন্টেইনমেন্ট জোন ৬৷ হাবড়া পুরসভায় কন্টেইনমেন্ট জোন ৫৷ বিধাননগর পুরসভায় কন্টেইনমেন্ট জোন ৫ ৷

মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারির সঙ্গে স্পষ্ট করে বলেছেন, এই সাতদিন প্রয়োজন ছাড়া কন্টেনমেন্টের জোনের লোকেদের বাইরে বেরোতে নিষেধ করেছেন তিনি। সেইসঙ্গে কেউ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পুলিশ তাঁকে ধরবে। সাথে সাথেই সেই ব্যক্তিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এর সাথে তিনি এটাও বলেন যে তিনি চাইলে জরিমানা করতে পারেন। কিন্তু লকডাউনে মানুষের আর্থিক অবস্থা ঠিক নেই। এর মধ্যে ২০০০ টাকা জরিমানা করলে ভালো হবে না। তাই যারা মাস্ক পরবেন না। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এটাও বলেন যে আগে কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। A রেড জোন, B বাফার জোন ও C আইসোলেশন জোন। তবে এবার সেই নিয়ম পাল্টাচ্ছে। এখন থেকে A ও B জোন থেকে কিছু এলাকা নিয়ে ছোট ছোট কনটেইনমেন্ট জোন করা হচ্ছে। রেড জোন ও বাফার জোন মিলিয়ে কনটেইনমেন্ট জোন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যাবেলাতে কন্টেনমেন্ট জোনগুলির জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই এলাকাগুলির সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখতে হবে। লোকের প্রবেশ ও বেরোনোর উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। হোম ডেলিভারির মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন। ওই এলাকাগুলির মানুষদের অফিসে হাজিরা না দিলেও চলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026