বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। আগামী দুই সপ্তাহের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান বিজ্ঞানীরা। এই দেশের প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, মস্কোর জেমেলিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে এই ভ্যাকসিন তৈরী করেছেন, যা ১০ অগাস্ট বা তার আগে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে। আর বাজারে এলে সবার আগে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া সিএনএনকে রাশিয়ার স্বাস্থ্যসচিৰ কিরলি দিমিদ্রীভ ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপণের সাথে তুলনা করে বলেন যে ঐতিহাসিক দিনের সামনে দাঁড়িয়ে আছে রাশিয়া। এদিকে বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। কারণ রাশিয়া এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য বা ট্রায়ালের সফলতার কথা সামনে আনেনি।
যদিও রাশিয়া অবশ্য দাবি করছে যে রাশিয়ান সেনাদেরকে দিয়েই এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। তবুও যদি রাশিয়ান বিজ্ঞানীদের এই বিশ্বাস সত্যি হয় তাহলে এই ভ্যাকসিন হবে বিশ্বের মধ্যে প্রথম অনুমোদিত করোনা ভ্যাকসিন।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…