শ্রেয়া চ্যাটার্জি – উড়িষ্যা বাংলা সীমানায় এক দল মৎস্যজীবির জালে ধরা পরল এক বিশাল আকারের মাছ। ৬০০কেজির এই শংকর মাছ বুধবার সকালে জালে ধরা পড়েছে। মাছটি প্রায় ৫ ফুট লম্বা। মাছটির প্রজাতির শংকর মাছ, তবে আঞ্চলিক ভাষায় এটিকে চিল শংকর বলা হয়।
মাছটি ৫০,০০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখতে অনেকটা হাতির কানের মত। আঞ্চলিক মৎস্যজীবীদের ভাষায় এত বিশাল আকার শংকর মাছ তারা আগে কখনো দেখেননি। তবে এর আগেও অনেক বিশাল আকারের মাছ জালে ধরা পড়েছে, এমনটাই জানাচ্ছেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারম্যান এসোসিয়েশনের ডিরেক্টর পিনাকী রঞ্জন। একসময় বড় মাছ জালে ধরা পড়লে তা জলে ফিরিয়ে দেওয়া হতো। কারণ সেই মাছ দেখার জন্য স্থানীয় বাজারে ভিড় উপচে পড়ে। কিন্তু এখন এই রকম মাছ বাজারে এলে তার ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না।
২০১৯ সালে হাওড়া জেলার উলুবেরিয়া এক মৎস্যজীবী গঙ্গা থেকে এক ১৮.৫ কিলোগ্রামের ভেটকি মাছ ধরে ছিলে। এই ভেটকি মাছ টিকে তিনি প্রায় ১২,০০০ টাকায় বিক্রি করেছিলেন। পশ্চিমবঙ্গের বাজারে সামুদ্রিক মাছ কিংবা পরিষ্কার জলের টাটকা মাছের চাহিদা বরাবরই বেশি। এই মাছ কেনার জন্য ক্রেতারা হাজার হাজার টাকা খরচ করতেও খুব একটা কুণ্ঠাবোধ করেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…