নিউজ

আমেরিকার টাইমস স্কোয়ারে দেখা যাবে রাম মন্দিরের ভুমিপুজো, সারাদিন চলবে রাম নাম

আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভুমিপুজো। আর ওই দিন দেশের সমস্ত হিন্দু সম্প্রদায় ও রামভক্তদের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম ভূমি অযোধ্যাতে রাম মন্দিরের শিলান্যাস হবে। এর পাশাপাশি ওই দিন অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর সম্প্রসারণ আমেরিকার নিউ ইয়র্কের প্রসিদ্ধ টাইমস স্কোয়ারে দেখা যাবে।

আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স সংগঠনের সদস্য প্রবাসী ভারতীয় জগদীশ শেওয়ানি বলেন যে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে এখন শুধু পাঁচই আগস্টের অপেক্ষায় রয়েছে। ৫ তারিখ নাসডাকের বৃহৎ জায়েন্ট স্ক্রিনে হিন্দি আর ইংরেজিতে ‘জয় শ্রী রাম লেখা বড় হরফে ফুটে উঠবে। আর সেদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রামময় হবে টাইমস স্কোয়ার।

তিনি আরও জানিয়েছেন, সেদিন জায়েন্ট স্ক্রিনে রাম মন্দিরের ভূমি পুজো তো দেখানো হবে, তার সাথে দেখানো হবে রাম মন্দিরের ডিজাইন আর স্থাপত্য। আর ঐদিন সবাইকে মিষ্টিও বিতরণ করা হবে। এই দিন জীবনে একবারই আসে আর সেই কারণে সেই সময়কে কোনরকম ভাবে মিস করতে পারবেন না বলে জানিয়েছেন। এমনকি এই সুন্দর দিন পাবার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও জানিয়েছেন তিনি। ওই দিন ঐতিহাসিক কারণ নিউ ইউর্কের ১৭ হাজার স্কোয়ার ফুট বিলবোর্ডে ভেসে উঠবে রাম মন্দিরের ভূমি পুজোর দৃশ্য। অর্থাৎ রাম মন্দির শুধু ভারতের কাছেই নয়, আমেরিকার কাছেও খুব গুরুত্বপূর্ণ।  তাই রাম মন্দিরের ভুমিপুজো নিয়ে শুধু ভারতই না, আমেরিকাও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026