আন্তর্জাতিক

রহস্যময় মঙ্গলের উদ্দেশ্যে উড়ে গেল নাসার ‘পারসিভিয়ারেন্স রোভার’, দেখুন ভিডিও

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এদিন বৃহস্পতিবার রহস্যময় লাল গ্রহের উদ্দেশ্যে উড়ে গেল নাসার মঙ্গলযান ‘পারসিভিয়ারেন্স’। ভারতীয় সময় ৫টা ২০ মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আটলাস V-541 রকেটে চেপে মঙ্গলের দিকে উড়ে গেল ‘পারসিভিয়ারেন্স রোভার’। এই যানটির ছয়টি চাকা রয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গলের মাটিতে পা দেবে এই যানটি।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই যানটির মত এত উন্নতা যান এর আগে মঙ্গল অভিযানে যাত্রা করেনি। তবে এর আগে মঙ্গল গ্রহের রহস্য ভেদ করতে পাঠানো হয় কিউরিওসিটিকে। যার বাংলা তরজমা করলে দাঁড়ায় কৌতুহল। তবে কিউরিওসিটির সমস্ত খামতি পূরণ করেছে পারসিভিয়ারেন্স। কিউরিওসিটি বর্তমানে রয়েছে মঙ্গলে। ২০১২ সালে এই যানটিকে পাঠানো হয় মঙ্গলে। তারপর ৮ বছর কাটিয়ে দিয়েছে সে। মঙ্গলের মাটি খুঁড়ে, নীচু উপত্যকা, উঁচু ঢাল, আগ্নেয়গিরির ফুঁসে ওঠা, পাথুড়ে মাটির কম্পনের খবর সে প্রতিনিয়ত সে পাঠাচ্ছে পৃথিবীতে।

নয়া যানটিতে রয়েছে ২৩ টি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা আছে। এছাড়া মাইক্রোফোন ও প্রচুর ছোটখাটো যন্ত্রপাতি। এই যানটি লাল গ্রহের নিরক্ষীয় অঞ্চল থেকে সমস্ত নমুনা সংগ্রহ করে নিজেই প্রাথমিক বিশ্লেষণ করে শেষে সেই রিপোর্ট পাঠাবে নাসাকে। এই যানটিতে ২৩ ক্যামেরা লাগানোর সম্পূর্ণ কাজটি সামলেছেন বিজ্ঞানী জিম বেল। এই যানটির মূল কাজ হল মঙ্গলের নিরক্ষীয় অঞ্চলের নমুনাগুলির জৈব বিশ্লেষণ। জানা গিয়েছে, পারসিভিয়ারেন্স পদার্পণ করবে মঙ্গলের একটি বহুপ্রাচিন হ্রদের পাশ্ববর্তী স্থানে। ওই হ্রদটি আসল নাম ‘জেজেরো ক্রেটর’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026