খেলা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ অশোক মুস্তাফি প্রয়াত

কলকাতার অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেট পরামর্শক এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রথম কোচ অশোক মুস্তাফি দীর্ঘকাল অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি। মাসদুয়েক আগে হৃদরোগের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেই সময় সঞ্জয় দাস সহ উনার কয়েকজন প্রাক্তন ছাত্র পাখি হাসপাতালে ভর্তি করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উনার ছোটো বেলার বন্ধু সঞ্জয় দাস এর কাছ থেকে কোচের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে সুচিকিৎসার বন্দোবস্ত করেছিলেন। সেবার কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি কিন্তু এই গতকাল তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং আজ ভোরে ইহলোক ত্যাগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরও অন্যান্য অনেক ক্রিকেটারের প্রশিক্ষক।

গাঙ্গুলি এবং তার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস দুখিরাম কোচিং সেন্টারে তাঁর অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন – একসময় এটি উঠতি প্রতিভাধর ক্রিকেটারদের জন্য বাংলা ক্রিকেটের বাতিঘর হিসাবে বিবেচিত হত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায় সৌরভকে ছোটবেলায় দুখিরাম কোচিং সেন্টারে ভর্তি করেছিলেন। মাধ্যমিক শুধু গাঙ্গুলিই নন, মোস্তাফির নির্দেশনায় রঞ্জি ট্রফিতে প্রায় ২০ জন ক্রিকেটার বাংলার হয়ে খেলতে নেমেছেন।

গাঙ্গুলি বারবার স্বীকার করেছেন যে কীভাবে ‘মুস্তাফি স্যার’ তাকে খেলার মূল বিষয়গুলি শিখতে সহায়তা করেছিল। প্রথম জীবনী অশোক মুস্তাফি বিএনআর এর হয়ে ক্লাব ক্রিকেট খেলছেন। তারপর আস্তে আস্তে কোচিং জীবনে আসেন এবং গড়ে তোলেন দুখিরাম কোচিং সেন্টার। ১৯৯২ সালে তিনি এই কোচিং সেন্টার ছেড়ে তিনি হাওড়া ক্রিকেট ইউনিয়নের কোচিং সেন্টারে যোগ দিয়েছিলেন এবং ২০০০ সালে ময়দান ছাড়েন তিনি। তারপর কিছুদিন সল্টলেকের একটি ক্রিকেট কোচিং সেন্টারে কোচিং করান। বর্তমানে তার মৃতদেহ পিস হাভেনে রাখা আছে। ইংল্যান্ডে থাকা উনার মেয়ে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে। যেটা জানা যাচ্ছি উনার মেয়ে দেশে ফেরার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026