নিউজ

আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে? আনলক ৩.০-র গাইডলাইন প্রকাশ করল নবান্ন

আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু হচ্ছে আনলক ৩.০। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গাইডলাইন প্রকাশ করে দিয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইনস প্রকাশ করা হল। বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে আর কোন কোন ক্ষেত্রে পরিষেবা বন্ধ থাকবে, তার নির্দেশিকা জারি করল। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই মাসের ৫,৮, ১৬, ১৭, ২৩, ২৯ এবং ৩১ আগস্ট লকডাউন জারি থাকবে।

রাজ্যে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে না, দেখুন সেই তালিকা –

১) সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২) সব সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, অডিটোরিয়াম, বার বন্ধই থাকবে।

৩) রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, বিনোদনমূলক সমস্ত জমায়েত বন্ধ রাখতে হবে।

কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন তালিকা-

১) কেন্দ্রের নির্দেশিকা মত ৫ আগস্ট থেকে সমস্ত যোগ ব্যায়াম কেন্দ্র ও জিম খোলা থাকবে। কিন্তু কন্টেনমেন্ট জোনের ভিতর জিম বা যোগ সেন্টার খোলা যাবে না।

২) স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কাজে ছাড় মিলবে।

৩) আইন সংক্রান্ত, বিদ্যুৎ পরিষেবা, দমকল, জলের পরিষেবাতে ছাড় দেওয়া হবে।

৪) ই-কমার্সের কাজ চালু থাকবে।

৫) হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হবে।

৬) সংবাদমাধ্যমের পরিষেবাতেও ছাড় দেওয়া হবে।

৭) ওষুধের দোকান খোলা থাকবে।

৮) আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহনে ছাড় থাকবে।

৯) কৃষিক্ষেত্রে ও চা বাগানে কাজ হতে পারে।

১০) শিল্পক্ষেত্রে ইন-হাউস কর্মীদের নিয়ে কাজ চলতে পারে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026