নিউজ

নীরব মোদির স্ত্রীর বিরুদ্ধে লাল নোটিশ জারি করলো ইন্টারপোল

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্নীতি কাণ্ডে বড়সড় বিপাকে পড়ল নীরব মোদির পরিবার। এবার নীরব মোদির স্ত্রী অ্যামি মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নীরব মোদির স্ত্রীর নাম চার্জশিটে রাখে। ৩কোটি মার্কিন ডলারে নিউ ইয়র্কে দুটি বিলাসবহুল বাড়ি তিনি কিনেছেন বলে তদন্তে উঠে আসে।

অ্যামি মোদির বিরুদ্ধে রেড করার নোটিশ জারি করে ইন্টারপোল। এবার পৃথিবীর যে কোন জায়গা থেকেই তাঁকে গ্রেপ্তার করতে কোনো অসুবিধা রইল না। তার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কারচুপির অভিযোগ রয়েছে। এদিকে অ্যামি মোদিকে ২০১৯ সালে শেষবার দেখা গিয়েছিল নিউ ইয়র্কে। তবে বর্তমানে তিনি ঠিক কোথায় রয়েছেন তা কেউই জানেন না। বর্তমানে নীরব মোদী ব্রিটেনে জেল হাজতে রয়েছেন। তবে তিনি আইনি লড়াই চালাচ্ছেন যাতে তাকে ভারতের হাতে তুলে না দেওয়া হয়।

গত বছর অক্টোবরে নীরব মোদীর বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ছিল ৬৩৭ কোটি টাকা। তারমধ্যে প্রায় 57 কোটি টাকা মূল্যের লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। অ্যামি মোদির ছাড়াও নীরব মোদির ভাই ও বোনের বিরুদ্ধে গ্লোবাল এরেস্ট ওয়ারেন্ট জারি করেছে ইন্টারপোল।

এর আগে সিবিআইয়ের চার্জশিটে বলা হয়, নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি যথাক্রমে ৬৪৯৮ কোটি এবং ৭০৮০ কোটিরও বেশি টাকা তছরুপ করে ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026