বিনোদন

করোনার থাবা দেবের বাড়িতে, কেমন আছেন সাংসদ দেব? জানুন

বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি নেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ৩৫ হাজার ২৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৫ লক্ষ ৯৬ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে, সাংসদ দেবকে হতে হল গৃহবন্দী।

একের পর এক টলিউড-এর অভিনেতারা করোনা-র শিকার হয়েছে। এবার কোয়ারেন্টাইন হলেন অভিনেতা-সাংসদ দেব। করোনার আবহাওয়া কিছুটা বদল হলেও একেবারে ছেড়ে যায়নি এই ভাইরাস। লকডাউন-এর ঘেরাটোপে এখনও দেশবাসীকে কাটাতে হচ্ছে। এরই মাঝে প্রায় প্রতিদিনই আসতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেই সংখ্যায় নাম বসলো চ্যালেঞ্জ এর অভিনেতা দেবের।

না, দেবের করোনা পজিটিভ ধরা পড়েনি, তবে তাঁর ম্যানেজারের (নাম – উত্তম) রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু করোনার কোনো লক্ষণ নেই উত্তমের শরীরে। অনেকেই উপসর্গহীন অবস্থায় কোভিড-১৯ এর শিকার হচ্ছেন। ফলে প্রথমদিকে অনেকেই বুঝতে পারছে না করোনার গতিবিধি। অবশ্য, নিয়ম অনুসারে দেবের ম্যানেজার হোম কোয়ারেন্টাইনেই আছেন, তবে সুখবর হলো আপনার প্রিয় অভিনেতা দেব ও তাঁর পরিবার সুস্থ আছেন এবং তাঁদের রিপোর্টও নেগেটিভ এসেছে।আপাততঃ দেব ও তাঁর পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

১৪ ই আগস্ট ২০২০ তে দেব অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ সিনেমাটি রিলিজ করার কথা ছিল। এই ছবির ইউএসপি ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগ্রেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কিন্তু,করোনা দুর্ভোগের কারণে তা আর রিলিজ হয়নি। খুব শীঘ্রই দেবের অন্যান সিনেমা রিলিজ হতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026