রাজ্য

লকডাউনে মুদির দোকান এবং বাজার খোলার সময়ে বড়ো বদল রাজ্য সরকারের, জারি নতুন নির্দেশ

এতদিন ধরে আংশিক লকডাউন করার পরেও তেমন কিছু সুবিধা হচ্ছিল না। অবশেষে নবনির্বাচিত তৃণমূল সরকার সিদ্ধান্ত নিল এবারে ডাকতে হবে লকডাউন। এই লকডাউনে সাধারণ মানুষের নিত্যব্যবহার্য কিছু জিনিসের উপর ছাড় দিয়ে অন্যান্য সব কিছু ক্ষেত্রে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চা বাগান এবং চটকলে কর্মী উপস্থিতি, অন্যদিকে আবার বাজার খোলার সময় থেকে শুরু করে ব্যাংকের কাজের সময় সবকিছুর উপরে আরোপ করা হয়েছে একটা সময়ের বাঁধন।

এই লকডাউনে তৃণমূল কংগ্রেস সরকার ঘোষণা করে দিয়েছে, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত। এছাড়াও ওই তিন ঘন্টা সময় আপনারা মুদির দোকান, মাছ মাংসের দোকান এবং দুধের দোকান খোলা পাবেন। তার সাথেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান থাকবে খোলা। এতদিন পর্যন্ত সকাল ৭টা থেকে ১০ টা ছাড়াও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকতো বাজার। এবারে বিকেলের সময়টা বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুদি দোকানকে এই সময়সীমার আওতার বাইরে রাখা হয়েছিল। কিন্তু সমসাময়িক সময়ে বাড়তে থাকা করোনার গ্রাফ চিন্তায় ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার ফলপ্রসূ এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন করে লকডাউনের ঘোষণা করলেন।

নতুন নির্দেশিকায় মুদির দোকান, দুধের দোকান খোলা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা জারি করে দেওয়া হয়েছে। সমস্ত ধরনের অনলাইন পরিষেবা আপনারা গ্রহণ করতে পারবেন। তার পাশাপাশি মিষ্টির দোকান খোলার একটা নির্দিষ্ট সময়ে রয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে। চশমা এবং ওষুধের দোকান জরুরী পরিষেবা মধ্যে পড়ে তাই এই দুটি দোকান খোলা থাকবে সারাদিন।

রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৬ মে রবিবার সকাল ৬টা থেকে আগামী ৩০ মে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নতুন নিয়মাবলী কার্যকর হবে। এই সময়ের বাঁধন সকলকে মানতেই হবে জানিয়েছেন মুখ্যসচিব।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026