দেশ

১২ ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি ‘টাউকটে’ ঘূর্ণিঝড়ের, ৫ রাজ্যে মোতায়েন NDRF দল

গতবছরের আম্ফানের স্মৃতি ভুলে ওঠার আগেই চলতি বছরে ভারতের ভূখণ্ডের দিকে তেড়ে আসছে সাইক্লোন “টাউকটে”। এই সাইক্লোন তৈরি হয়েছে আরব সাগরের বুকে। বর্তমানে সমুদ্রের উপরে নিম্নচাপ বাড়ায় শক্তি বৃদ্ধি করছে এই সাইক্লোন। আবহাওয়া অফিস মনে করছে যে এই সাইক্লোন আগামী ১২ ঘন্টার মধ্যে অনেক বেশি শক্তি বৃদ্ধি করবে। তারপর আগামী মঙ্গলবার পূর্ণ শক্তি নিয়ে গুজরাট উপকূলে আছড়ে পড়বে ঝড়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে মোকাবিলা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি আজ বিকেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাউকটে পরিস্থিতি নিয়ে একটি রিভিউ মিটিং করবেন।

আগে থাকতেই সাবধানতা অবলম্বন করতে ইতিমধ্যেই গুজরাট, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুতে সর্তকতা জারি করা হয়েছে। সাথে সর্তকতা দেওয়া হয়েছে গোয়া প্রশাসনকেও। ইতিমধ্যেই পাঁচটি রাজ্যে ৫০ টির বেশি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। মৎস্যজীবীদের আজ থেকে আরব সাগরে নামা নিষিদ্ধ করা হয়েছে। আগামী মঙ্গলবার অব্দি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়া আগে থাকতে সাবধানতার জন্য নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, বিমান, ছোট নৌকা এবং বিপর্যয় মোকাবিলা দলকে আগে থাকতে যে কোন রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। নৌ বাহিনী প্রশাসনের পূর্ণ সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

 

এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার গুজরাট উপকূলে পোরবন্দর ও নালিয়া অঞ্চলে আছড়ে পড়তে পারে। এছাড়াও গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কেরালা সহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কেরালা এবং লাক্ষাদ্বীপের নিচু অঞ্চল প্লাবিত হতে পারে বলে সেখানে রেড এবং অরেঞ্জ সর্তকতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে কেরালাতে ঝড়ের তেমন প্রভাব না পড়লেও নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত চলবে। তাই ইতিমধ্যেই কেরালা সরকার বন্যার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যেই তিরুবনন্তপুরম থেকে ৩০০ পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে এবং ৩১৮ টি জায়গায় রিলিফ ক্যাম্প খোলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026