রাজ্য

লকডাউনে মদের দোকান খোলা নিয়ে বড় ঘোষণা সরকারের, জেনে নিন নতুন নিয়ম

আগেরবারের লকডাউন এর সময় মদের দোকান প্রথমদিকে খোলা ছিল। সেই সময় বহু ব্যবসায়ী কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছিলেন। তাই এবারে লকডাউনে মদের দোকান নিয়ে অতিরিক্ত সতর্ক রাজ্য সরকার। এবারের করোনাভাইরাস আক্রমণ আরো ভয়াবহ হতে চলেছে, এই কারণে এবারের লকডাউনে মদের দোকানকে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে না ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যসচিব দুপুরে সাংবাদিক বৈঠক করে বললেন, আগামী ১৫ দিন রাজ্যের সমস্ত মদের দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গতবছরের লকডাউন থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। গতবারের লকডাউনে যখন মদের দোকান খোলা ছিল সেই সময় কালোবাজারি চরমে পৌঁছেছিল। তারপর লকডাউন খোলার পরেই সরকার মদের দোকান খোলার ছাড় দিয়েছিল। কিন্তু মদের দোকান খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় দোকানের সামনে লম্বা লাইন। সামাজিক দূরত্ব কেউ বজায় রাখছেন না বললেই চলে।

লকডাউনের উদ্দেশ্য ছিল সম্পূর্ণরূপে সংক্রমনের শৃঙ্খলা ভেঙে দেওয়া, কিন্তু সেরকম তো হলোই না উল্টে সামাজিক দূরত্ব পালন একেবারেই ভেঙে গিয়েছিল। তাই এবারে কোন ঝুঁকি না নিয়ে রাজ্য সরকার সরাসরি মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মদের দোকান বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্যের কিছু কিছু দোকান খোলা থাকবে।

দুধের সম্পর্ক রয়েছে মিষ্টির দোকানের সঙ্গে। তাই এবারের লকডাউনে মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মিষ্টির দোকানের সঙ্গে অনেক জীবিকা জড়িত। তার পাশাপাশি যোগান যেহেতু রয়েছে তাই মিষ্টির দোকান খুলতে তেমন কোনো অসুবিধা নেই। তবে মিষ্টির দোকানে অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। বাজার বন্ধ হবার পরে মিষ্টি দোকান খোলার সময় সীমা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, মিষ্টি দোকানে ভিড় এর পরিমাণ খুব একটা বেশী হবেনা। তাই মিষ্টির দোকান খোলা রাখা যেতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026