সাজন থেকে শুরু করে পুকার, অন্যদিকে আবার খলনায়ক, বেটা, মৃত্যুদন্ড এমনকি সাম্প্রতিক কালের কলঙ্ক, সব সিনেমাতেই তার রূপ এবং অভিনয়ের জাদুতে তিনি মাতিয়ে রেখেছেন সমস্ত দর্শককুলকে। প্রায় ৩টি দশক কেটে গেলেও তিনি আজও সমানভাবে জনপ্রিয়। আজকেই ৫৪ বছরে পা রাখলেন বলিউড ডিভা মাধুরি দীক্ষিত নেনে।
বয়স ৫৪ হলেও তার রূপের জৌলুস এখনো একইরকম আছে। তিনি তার নাচের দক্ষতায় এবং তার অভিনয় দক্ষতার প্রদর্শনে সিনেপাগল ভারতবাসীর মনে নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন। তবে মাধুরী দীক্ষিতের জীবনেও এমন কিছু বিশেষ ঘটনা এবং মুহূর্ত আছে যা এখনও ভক্তদের কাছে অজানাই রয়ে গেছে।
এম এফ হুসেন মাধুরি দীক্ষিতের রূপের একজন বড়ো প্রসংশক ছিলেন। মাধুরীর ছবি দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন। জানা যায় মাধুরীর সৌন্দর্যে তিনি এতটাই অভিভূত ছিলেন যে সালমান এবং মাধুরী অভিনীত হাম আপকে হ্যায় কৌন ছবিটি তিনি ৪৭ বার দেখেছিলেন। এছাড়াও গুঞ্জন শোনা যায়, আজা নাচলে ছবিটি দেখার জন্য তিনি নাকি গোটা একটা সম্পূর্ণ থিয়েটার বুক করে ফেলেছিলেন।
ছোট বয়স্ থেকেই মাধুরী নাচ শিখছেন। মাত্র ৭ বছর বয়সে তিনি গুরু পূর্ণিমা উৎসবে এত সুন্দর নাচ করেন, যে তার নাম পত্রিকায় ওঠে।মাত্র ৯ বছর বয়োসে তিনি তার নাচের দৌলতে কত্থক নৃত্যের জন্য একটি বিশেষ বৃত্তি লাভ করেছিলেন।
মাধুরী নিজে মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চেয়েছিলেন। তাই লক্ষ্য পূরণের জন্য তিনি মুম্বাইয়ের সত্যয়া কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু একদিন হঠাৎ মাধুরী রাজশ্রী প্রোডাকশনের গোবিন্দজীর নজরে পড়ে যান। সেখান থেকেই তার অভিনয় জীবনের পথ চলা শুরু। রাজশ্রী প্রোডাকশনের প্রযোজনায় প্রয়াত অভিনেতা তাপস পালের বিপরীতে অবোধ ছবিতে তাকে প্রথমবার দেখা যায়।
মাধুরী দীক্ষিত যে ছবির মাধ্যমে ভারতের সকল দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন সেই ছবিটি হলো সালমান খানের সঙ্গে হাম আপকে হ্যায় কৌন। ছবিতে সালমান খানের থেকে মাধুরী দীক্ষিতের পারিশ্রমিক বেশি ছিল। সেই যুগে এই ছবিটি করার জন্য মাধুরী দীক্ষিতের পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…