রাজ্যে বেশকিছু ট্রেন বাতিল করল ভারতীয় রেল, একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা
লকডাউন জারি হওয়ার শুরু থেকেই ট্রেন চলাচল বন্ধ ছিল দেশ জুড়ে। দেশ জুড়ে শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেন এবং কয়েকটি স্পেশাল ট্রেন চলছে। এবার আনলক ওয়ানে চালু হলো অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ওড়িশায় চালু হলো অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ভুবনেশ্বর থেকে ৬টি গুরুত্বপূর্ণ ট্রেন চলবে ওড়িশা জুড়ে। এই ট্রেন গুলি হলো ভুবনেশ্বর থেকে সম্বলপুর, রৌরকেল্লা, ভদ্রক, কোরাপুট, বেরহামপুর এবং বলাঙ্গির। ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে একথা।
এই ট্রেন গুলির টিকিট পাওয়া যাচ্ছে বিভিন্ন রেলস্টেশন গুলির রিজার্ভেশন কাউন্টারে এবং আইআরসিটিসি এর ওয়েবসাইটে। শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলে তবেই চড়তে দেওয়া হবে এই ট্রেন গুলিতে। ইস্ট-কোস্ট রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন গুলিকে সংক্রমণ মুক্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যেমন, যাত্রীদের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। স্টেশনে ঢোকার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এবং যাত্রীদের মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
জানা যাচ্ছে, এই ট্রেন গুলিতে এখনো যথেষ্ট বুকিং হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এক তৃতীয়াংশ বা তার একটু বেশি টিকিট বুক হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেন গুলিতে একটি বার্থে একজনই যাত্রী থাকবে। ট্রেনে সামাজিক দূরত্ব মেনে চলা হবে কঠোর ভাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…