নিউজ

এই গ্রূপের রক্তের মানুষদের করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি, জানাল গবেষকরা

এবার করোনা সম্বন্ধে আরেক আশঙ্কার কথা শোনালেন একদল জার্মান বিজ্ঞানী। তাঁদের গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) কয়েকজন গবেষক সম্প্রতি জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘A’ তাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘A’ তাঁদের অন্যান্য গ্রুপের রক্তের মানুষের থেকে ৫০ শতাংশ বেশি সম্ভাবনা রয়েছে করোনা সংক্রমিত হওয়ার।

জার্মান গবেষকরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন বয়েসী ১,৬০০ মানুষ যাদের করোনা সংক্রমণ ঘটেছে এবং ২,২০৫ জন যাদের করোনা সংক্রমণ ঘটেনি তাঁদের উপর পরীক্ষা নিরীক্ষা চালান। ওই ব্যক্তিদের ডিএনএ-র গঠন ও রক্তের গ্রুপ পরীক্ষা করেন। এরপরই তাঁরা এমন সিদ্ধান্তে এসেছেন যেসব ব্যক্তির ব্লাড গ্রুপ ‘A’ তাঁদের করোনা সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া যাঁরা কোভিড-১৯ এর দ্বারা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘A’। আর এরফলে তাঁরা মনে করছেন, করোনা সংক্রমণের সঙ্গে রক্তের গ্রুপের কোনো যোগ থাকতে পারে।

গবেষণার পর জার্মান বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, কোভিড-১৯ এ ‘O’ গ্রুপের রক্তের মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই কম। তাই ‘O’ গ্রপের মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কম। কিন্তু এই গবেষণাকে ভিত্তি করে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্বের অন্যান্য মহলের বিজ্ঞানীরা দাবি করেছেন, যেহেতু জার্মানের কয়েকটি হাসপাতালে করোনার রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়েছে তাই সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে গোটা বিশ্বের করোনা আক্রান্তদের সঙ্গে তা নাও মিলতে পারে। তাই জার্মান গবেষকদের সঙ্গে একমত নন অন্যান্য মহলের বিজ্ঞানীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026