জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য যৌথবাহিনীর, বিগত ৬ মাসে খতম ৯৩ জঙ্গি
বিগত ছয় মাসে কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেলো যৌথবাহিনী। যৌথবাহিনীর এক পরিসংখ্যান বলছে, জুন মাস পর্যন্ত কাশ্মীরে খতম হয়েছে মোট ৯৩ জন আতঙ্কবাদী। এই জঙ্গিদের মধ্যে হিজবুল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদ সহ একাধিক গোষ্ঠীর জঙ্গিরা আছে। এছাড়াও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডাররাও আছে এই তালিকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে লুকিয়ে থাকা পাক গুপ্তচররাও আছে এই তালিকায়।
পৃথিবী জুড়ে চলা করোনা আবহতেও জঙ্গি হামলার বিরাম নেই ভূস্বর্গে। গতকালই যৌথবাহিনীর চালানো অপারেশনে খতম হয়েছে নয় হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি। সোমবার এই বিষয়ে একটি পরিসংখ্যান দেওয়া হয় জম্মু-কাশ্মীর পুলিশের তরফে। সেখানে বলা হয়েছে, গত দুই সপ্তাহে জম্মু-কাশ্মীরে যৌথবাহিনীর অভিযানে ২২ জঙ্গি খতম হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহেই ১৫ জনকে খতম করা হয়েছে। এদের মধ্যে ছয়জন বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ কম্যান্ডারও আছে।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে, সীমান্তে পাকিস্তান সেনার গোলাগুলির আড়ালে কাশ্মীরে প্রবেশ করছে জঙ্গিরা। খবর পাওয়ার সাথে সাথেই জঙ্গিদের নিকেশ করছে সেনা জওয়ানরা। কয়েক সপ্তাহ আগেই পুলওয়ামার মতো হামলার ছক বাতিল করে যৌথবাহিনী। জম্মু-কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, গত দুই সপ্তাহে জঙ্গিদের বিরুদ্ধে কাশ্মীরে মোট নয়টি বড় অপারেশন চালিয়েছে যৌথবাহিনী। এছাড়াও এলওসি বরাবর জম্মু রিজিয়নে ১২৫-১৫০ টি এবং কাশ্মীর রিজিয়নে ১৫০-২৫০টি জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…