নিউজ

জুনিয়র ডাক্তারদের স্টাইপেন্ড বাড়াচ্ছে রাজ্য সরকার, ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের

এবার জুনিয়র ডাক্তারদের জন্য সুখবর। এদিন সোমবার বিকেলে নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বেতন বৃদ্ধি করা হল জুনিয়র ডাক্তারদের। এতদিন ইন্টার্ন চিকিৎসকেরা বেতন পেতেন ২৩,৬২৫ টাকা। এবার তা ৪,৪২৫ টাকা বাড়ানো হল। এখন ইন্টার্ন চিকিৎসকেরা পাবেন ২৮,০৫০ টাকা। এতে ১০,০০০ জুনিয়র ডাক্তার উপকৃত হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান চন্দ্রিমা ভট্টাচার্য।

এছাড়া হাউস স্টাফেদের বেতন ৫,৩৬৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে হাউস স্টাফেরা পেতেন ৩৮,৩৯১ টাকা। এখন তা বেড়ে হল ৪৩,৭৫৮ টাকা।  পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৩৮,৩৯১ টাকা। এবার তা বেড়ে হল ৪৩,৭৫৮। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৪১,৩৪৪ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৪৭,১২৪ টাকা। পোস্ট গ্র্যাজুয়েট তৃতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা ছিল ৪৪,২৯৭ টাকা, যা এবার বেড়ে হল ৫০,৪৯০ টাকা।

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্যে এই সংকটজনক করোনা পরিস্থিতির সামনে থেকে যারা নিজেদের জীবন বাজি রেখে নিরন্তর লড়াই করছেন তাদের সম্মান জানানোর জন্য প্রাপ্য হিসেবে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা নিজেদের কাজে আরও উৎসাহ পাবে”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026