নিউজ

বাইক ও সাইকেল আরোহীদের বিশেষ সতর্কতা পালন করতে বললেন মমতা

দেশজুড়ে টানা দীর্ঘদিনের লকডাউন চলছে। তবে এখন অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। চালু হয়েছে গণ পরিবহন ব্যবস্থা। কিন্তু এখনও চালু হয়নি লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। তাই পঞ্চম দফার লকডাউনের আনলক-১-এ প্রায় সব অফিস, কারখানা, শপিং মল, রেস্তোরাঁ চালু হয়ে গিয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিবহনের অভাবে কর্মীরা কাজে যোগ দিতে পারছেন না। কিংবা গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এবার সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কলকাতা ও শহরতলীতে বাইক ও সাইকেল চালানোয় অনুমতি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেন যে অফিস যেতে দেরি হলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু মানুষের জীবন চলে গেলে বিরাট ক্ষতি হবে। তাই সাইকেল ও বাইক নিয়ে যাঁরা কাজে যাবেন তাদেরকে বিশেষ সাবধান হতে তিনি বলেছেন। তিনি কলকাতা সহ সব পুলিশ কমিশনারদের  সাইকেল আরোহীদের জন্য বড় রাস্তা বাদ দিয়ে ছোট রাস্তা দিয়ে সাইকেল চালানো যাবে কিনা সেটা ঠিক করতে বলেন।

এদিকে সম্মতি গাড়ি না পাওয়ায় মানুষজনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন যে রেল ও মেট্রো চালু হচ্ছে না বলে মানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু এগুলি চালু করতে তিনি পারবেন না। বর্তমানে যাতায়াতের অসুবিধার জন্য মানুষ সাইকেল নিয়ে কাজে যাচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026