নিউজ

আমি জঙ্গলমহলের ছেলে, পুলিশের ঘাড়ের উপরে পা তুলে পিষে মেরে ফেলবোঃ দিলীপ ঘোষ!

রাজীব ঘোষ: ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে জেল খাটতে হচ্ছে, আর এসব তো কোন ছার।তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে জেলের মধ্যে থেকে দুর্গাপুজো দেখতে হবে।কেউ বাচাতে পারবে না।দিল্লি থেকে চেন্নাই গিয়ে সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করেছে।তাই দিল্লি থেকে কলকাতায় গিয়ে চোরেদের গ্রেফতার করতে সময় লাগবে না।টিকিট কাটা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা।পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন বিজেপির রাজ‍্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ।রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দীঘা সফর করে এসেছেন।তারপরেই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মেচেদায় এক সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

দিলীপ আরও বলেন, আমি জঙ্গলমহলের ছেলে।ভয় পাই না।কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি বাপের ব‍্যাটা হন,আগে মেরে আসুন।কাউকে ক্ষমা করবেন না।আর সেটা যদি না করেন, তাহলে বিজেপি করবেন না।বিজেপি সভাপতি মুখ‍্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ,ছাপ্পা, রিগিং,সন্ত্রাস করে জিতেছে।লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৪২ এ ৪২। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে গেল।তাদের সাংসদ সংখ্যা নেমে হলো ২২ ।হেরে যাওয়ার পর বলছেন ইভিএম নয়, ব‍্যালট চাই।বিজেপি ইভিএম আর ব‍্যালট যেভাবেই ভোট হোক, জয়লাভ করবে।মাওবাদী অধ‍্যুষিত সাত রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে যোগ দিয়েছেন।আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যান নি।জঙ্গলমহলে কোনো মাওবাদী সমস্যা নেই।তাহলে ওখানে কেন্দ্রীয় বাহিনী সরানো হয়নি কেন?স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত দিতে হবে।

তাই তিনি বৈঠকে যোগ দেননি।মমতা সবেতেই নাম পরিবর্তন করে চালাচ্ছেন।এভাবে টুকলি করে চলবে না।রাজ‍্যের মানুষ মমতার নাটক বুঝে গিয়েছেন।বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির ২২ হাজার নেতাকর্মীদের মিথ্যে মামলায় কেস দেওয়া হয়েছে।প্রায় তিন হাজার বিজেপি কর্মীরা রাজ‍্যে জেল খাটছেন। ৭২ জন বিজেপির নেতাকর্মী খুন হয়েছেন।মানুষের চোখের জল বৃথা হতে দেবো না।কড়ায়-গন্ডায় হিসাব ফেরত দেবো।বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে আসা কয়েক হাজার নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।রামনগর বিধানসভা,খেজুরি বিধানসভা এলাকা সহ অন্যান্য বেশ কিছু জায়গায় দিলীপ ঘোষ সভা করেন।

সেখানে তিনি বলেন, হুগলির তৃণমূল নেতা খুন হচ্ছে, আর আনিসুর রহমানকে কেস দিচ্ছে।আনিসুরের মতো বহু বিজেপি নেতা কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় কেস দিচ্ছে।বহু নেতাকে গাজা কেস দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ৩০২ মার্ডার কেসের আসামি নাকি আমি।যদি মার্ডার না করে মার্ডার কেসের আসামি হয়ে যাই,তাহলে পুলিশের ঘাড়ের উপরে পা তুলে পিষে মেরে ফেলবো।পার্লামেন্টে তৃণমূল সাংসদরা চোরের মতো বসে থাকে।ওরা ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছে।সব দল তৃণমূলের থেকে সরে গেছে।রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ‍্যাগরিষ্ঠতা নিয়ে রাজ‍্যে সরকার গঠন করবে বলে দাবি করে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026