সোশ্যালে মিম

সোশ্যালে মিমঃ ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে, এখন কী করা উচিত? শুনুন ব্যাঙ্গ করে বাকিরা কি বললেন!

অরূপ মাহাত: দেশ মেতে রয়েছে কাশ্মীর ও পাকিস্তান নিয়ে। এদিকে দেশের অর্থনীতি যে একেবারে গাড্ডায় সেদিকে নজর নেই কারো। ফলে, বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্র সরকারও সুচতুর ভাবে এড়িয়ে চলেছে অর্থনীতির বিষয়টিকে।

অর্থনীতির এমন বেহাল দশা নিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। টাকার দাম ক্রমশ পড়তে পড়তে তা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। বর্তমানে ১ আমেরিকান ডলারের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যা নিয়ে আক্রমণের শিকার হতে হয়। স্যোশাল মিডিয়ার বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী সহ বিজেপি শীর্ষস্থানীয় নেতাদের আক্রমণ করা হচ্ছে।

Image Source : facebook

এমনই একটি মিমে নেটিজেনরা বিজেপি নেতাদের আক্রমণ করেন। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পাশাপাশি বসে রয়েছেন। সেখানেই ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় প্রধানমন্ত্রী বাকীদের কাছে জানতে চান, এখন কী করা উচিত? প্রতিরক্ষামন্ত্রী বলেন, কড়া নিন্দা করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডলারকে কিডন্যাপ করা উচিত। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের প্রতি এভাবেই বিদ্রুপ ছড়িয়ে দিচ্ছে নেটিজেনরা।

অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী বারবার শক্তিশালী দেশ গঠনের কথা বলছেন। অথচ একে একে সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি ক্ষেত্রে লাগামছাড়া কর্মী ছাঁটাই, বেকারত্ব চরম সীমায় পৌঁছানো আসলে দেশের বেহাল দশাকেই নির্দেশ করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026