ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Government Scheme: মহিলাদের জন্য নতুন প্রকল্প, ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করুন

গত কয়েক বছর ধরে দেশের প্রায় সব সরকারই মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে। আপনিও যদি একজন মহিলা হন এবং অদূর ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করার জন্য বিনিয়োগ করতে চান তাহলে একটা ভালো উপায় রয়েছে। নির্দিষ্ট সময়ের পরে নিশ্চিত আয় পেতে চাইলে এই খবরটি আপনার জন্য কাযর্কর হতে পারে।

Mahila Samman Saving Certificate Scheme

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালে মহিলাদের জন্য Mahila Samman Saving Certificate Scheme নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যার অধীনে মহিলারা বিনিয়োগের উপর ৭.৫০% চক্রবৃদ্ধি সুদ পান। এই স্কিমের অধীনে যে কোনও অ্যাকাউন্ট হোল্ডার ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। আসুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১,০০০ টাকা থেকে বিনিয়োগ

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের মেয়াদ ২ বছর। এই স্কিমের আওতায় যে কোনও মহিলা ১,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত মূলধন বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য কোনও বয়সের সীমা নেই। অর্থাৎ, ১৮ বছরের কম বয়সী কোনও মেয়েও তার পিতামাতার তত্ত্বাবধানে এই প্রকল্পের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারে।

KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

এই স্কিমের আওতায় বিনিয়োগকারীরা পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার সময় একটি ফর্ম জমা দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য আপনাকে নথি হিসাবে আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এর পরে আপনি আপনার অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন।

 

এই প্রকল্পের আওতায় সময়ের আগে টাকা তোলার সুবিধাও দেওয়া হয়েছে। এই স্কিমের অধীনে অ্যাকাউন্টধারীরা এক বছরের সময়কালের পরে তাদের অর্থের ৪০% পর্যন্ত প্রত্যাহার করে নেওয়ার সুযোগ পেয়েছে। এ ছাড়া যে কোনো পরিস্থিতিতে যার নামে খাতা তার মৃত্যু হলে নমিনি এই পলিসি দাবি করে জমাকৃত মূলধন উত্তোলন করতে পারবেন। অ্যাকাউন্ট হোল্ডার যদি কোনও কারণে সময়ের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে তিনি ৭.৫০% এর পরিবর্তে ৫.৫০% ইন্টারেস্ট পাবেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026