১ এপ্রিল থেকে পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্প (মান্থলি ইনকাম স্কিম) অধীনে বিনিয়োগের উপরে সুদের হার বাড়ানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সরকার প্রতি তিন মাসে এমআইএস-এর সুদের হার সংশোধন করে। এখন এই পোস্ট অফিস মাসিক আয় স্কিম এর অধীনে এখন আপনি প্রতি বছর ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন, যা আপনাকে প্রতি মাসে পরিশোধ করা হয়।
আপনি পোস্ট অফিসে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন৷ সুদ আকারে মাসিক আয় পাওয়া যাবে এই প্রকল্পে। পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমের লক-ইন পিরিয়ড হল ৫ বছর। মেয়াদপূর্তির পর আপনি বিনিয়োগকৃত অর্থ উত্তোলন করতে পারবেন। অথবা এটি পুনরায় বিনিয়োগ করতে পারবেন আপনি। পোস্ট অফিসে MIS অ্যাকাউন্ট খোলা যাবে মাত্র ১,০০০ টাকা দিয়ে। আপনি যদি এই স্কিমে একক অ্যাকাউন্ট খুলে থাকবে, তাহলে আপনি সর্বাধিক ৯ লাখ টাকা বিনিয়োগের সুযোগ পাবেন। সুতরাং আপনি এটিতে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
পোস্ট অফিস স্কিম সম্পর্কে মনে রাখার সবচেয়ে বড় জিনিসগুলির মধ্যে একটি হল, এই স্কিমের সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। কিন্তু তা প্রতি মাসেই দেওয়া হয়। পোস্ট অফিস মাসিক আয় স্কিম ৫ বছরে পরিপক্ক হয়। যদি আপনি আপনার MIS অ্যাকাউন্টটি ৩ বছর পরে এবং খোলার তারিখ থেকে ৫ বছরের আগে বন্ধ করে দেন, তাহলে মূল পরিমাণের ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে এবং অবশিষ্ট পরিমাণ দেওয়া হবে।
কিভাবে পোস্ট অফিসে প্রতি মাসে ৯ হাজার পাবেন?
একটি যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার বিনিয়োগ করলে সেক্ষেত্রে সুদ হিসাবে প্রায় ৯,০০০ টাকা (৮,৮৬৫ টাকা) মাসিক আয় করতে পারেন আপনি। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের অধীনে, সমস্ত যৌথ হোল্ডারদের বিনিয়োগে সমান অংশ থাকবে। পোস্ট অফিস খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলে এবং মেয়াদপূর্তী পর্যন্ত সুদ প্রদান করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…