সাপ ধরার অনেক ভয়ঙ্কর ভিডিও আপনি নিশ্চয়ই আজ অবধি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে যদি আপনি যদি দেখেন, যে একজন ব্যক্তি একটি ১২ ফুটের কিং কোবরাকে চুম্বন করছেন, তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন। সম্প্রতি, কিং কোবরাকে চুমু খাওয়ার এমনই একটি ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের হতবাক করেছে। ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিক র্যাংলার শেয়ার করেছেন, যিনি নিজেকে একজন প্রাণী এবং সরীসৃপ আসক্ত বলে দাবি করেছেন। তার প্রোফাইল থেকে তাকে একজন সাপ এবং প্রাণী বিশেষজ্ঞ বলেই মনে হচ্ছে। ভিডিওটি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আপনি কি ১২ ফুট কিং কোবরাকে চুম্বন করবেন?’
ভিডিওটি শুরু হয় নিক এবং কিং কোবরা মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে। ধীরে ধীরে, নিক সেটার দিকে এগিয়ে যান এবং সাপটিকে ধরে ফেলে। কিন্তু, কিং কোবরা এত সহজে হার মানার পাত্র তো না। তাই সে ক্রমাগত লড়াই চালিয়ে যায় ছেড়ে বেরোনোর। কিছুক্ষণ পরে কিং কোবরা নড়াচড়া বন্ধ করে এবং শান্ত থাকে যার পরে নিক তার কাছে গিয়ে তার মাথায় একটা হালকা চুমু দেয়। অনলাইনে শেয়ার করার পর থেকে, ভিডিওটি ইনস্টাগ্রামে ২ লাখ ৪১ হাজার লাইক পেয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়াও পেয়েছে ভিডিওটি।
ভিডিওটি দেখার পরে একজন ব্যবহারকারী লিখেছেন, “কী আশ্চর্যজনক অনুভূতি। আমি এটা দীর্ঘ সময়ের জন্য মনে রাখব, তবে দয়া করে এটা নিজে নিজে করার কথা ভাববেন না। নিকের জন্য এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে, তবে সবাই এটি করতে পারে না।” অন্য একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেছেন, “এটা কিছুই না, আমি আমার প্রাক্তনকে কতবার চুমু খেয়েছি!” আরেকজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আমি এবারে সাপের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন দেখতে চাই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…