সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ২০২৪ সালের এপ্রিলে প্রথমবারের জন্য ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। এই সময়ের মধ্যে SIP বিনিয়োগ ২০২৪ সালের মার্চ মাসে ১৯ হাজার ২৭১কোটি টাকা থেকে বেড়ে ২০ হাজার ২৩৭ কোটি টাকায় পৌঁছেছে।
তবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রবাহ মার্চের ২২,৬৩৩ কোটি টাকা থেকে ১৬ শতাংশ কমে ১৮,৯১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। লার্জক্যাপ ফান্ডে বিনিয়োগ প্রবাহ কমে যাওয়ায় ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে। এটি টানা ৩৮ তম মাস যে ইক্যুইটি ফান্ডগুলি নেট প্রবাহ দেখেছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যামফি) অনুসারে, গত মাসে মিউচুয়াল ফান্ড শিল্পে ২.৪ লক্ষ কোটি টাকার প্রবাহ দেখা গেছে। মার্চ মাসে ১.৬ লক্ষ কোটি টাকা বহির্মুখী হয়েছিল।
এপ্রিল মাসে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) বেড়ে হয়েছে ৫৭.২৬ লক্ষ কোটি টাকা। মার্চের শেষে যা ছিল ৫৩.৫৪ লক্ষ কোটি টাকা। লার্জ ক্যাপ ফান্ডে ইনফ্লো কমে দাঁড়িয়েছে ৩৫৭ কোটি টাকায়। মার্চে যা ছিল ২,১২৮ কোটি টাকা। ইএলএসএস ১৪৪ কোটি টাকার বহিঃপ্রবাহ দেখেছে।
মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন ১২ শতাংশ। প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১২ শতাংশে ৯৫,০৯,৭৪১ টাকা ফেরত পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…