নিউজ

Kolkata Metro: আরো সম্প্রসারণ মেট্রো প্রকল্পে, হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে মেট্রো চালু নিয়ে বড় আপডেট

দেশে প্রথম পাতাল রেলের (Kolkata Metro) চাকা গড়ায় কলকাতায়। আর এবার মেট্রো রেলপথ সম্প্রসারণেই একের পর এক চমক দেখিয়ে চলেছে কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে ইতিমধ্যেই। নয়া মেট্রো রুটে পরিষেবা নিয়ে বেশ সন্তুষ্ট যাত্রীরা। এবার মেট্রোর নতুন রুট নিয়েও শুরু হল পরিকল্পনা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।

শনিবার চায়ে পে চর্চায় হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, হাওড়া ময়দান কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রুট চালু করার কথাও নাকি ভাবা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বউবাজার এলাকায় বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে বড় বিপত্তির সম্মুখীন হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। ধস নেমে সে সময়ে বড় এলাকা জুড়ে বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তবে জানা যাচ্ছে, এপ্রিলের শেষ সপ্তাহে হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, মেট্রোর কাজের সময়ে তিন তিনবার ধস নেমেছিল বউবাজার এলাকায়। ২০১৯ সালের পর ২০২২ এ দু বার ধস নামে ওই এলাকায়। মাটির তলায় জল থাকার জন্য মেট্রোর কাজে ক্ষতির মুখে পড়ে বহু বাড়ি।

জানা যাচ্ছে, বউবাজারের দীর্ঘ এলাকা জুড়ে কাজ চলাকালীন আবারো যাতে ধস না নামে তাই খুবই ধীর গতিতে চলছে কাজ। সেই কারণে চলতি বছরের অক্টোবর মাসের আগে এই রুটে মেট্রো পরিষেবা চালু সম্ভবত করা যাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026