ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Investment: বিনিয়োগ মাত্র ১,২০০ টাকা, অবসরের পর রিটার্ন পাবেন ৭৮ লাখ টাকা

অবসর পরিকল্পনায় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল বিনিয়োগ। আপনাকে একটা এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে মোটা অংকের রিটার্ন আপনি পাবেন এবং তার সাথেই আপনার ঝুঁকি একদম থাকবে না। সেরকমই একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প হল মিউচুয়াল ফান্ড এসআইপি। এখানে বিনিয়োগ করে আপনি ব্যাপক রিটার্ন পেতে পারেন। এর বেশ কিছু সুবিধা রয়েছে এবং বাজারের উত্থান পতন নিয়ে আপনাকে বেশি চিন্তা ভাবনা করতে হয় না। চাকরিজীবীদের জন্য এটা একটা দুর্দান্ত বিকল্প। ৬০ বছর বয়সে পৌঁছে আপনাকে টাকা পয়সার জন্য অন্যের উপরে আর ভরসা করতে হবে না যদি আপনি এই প্রকল্পে বিনিয়োগ করেন।

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন ভালো রিটার্ন পেতে চাইলে আপনার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সব থেকে আদর্শ। বাজারের ওঠা নামার উপরে এর রিটার্ন নির্ভর করে না। কিন্তু মিউচুয়াল ফান্ডে ঝুঁকি খুব একটা বেশি নেই। এর থেকে যে রিটার্ন পাওয়া যাবে তা অন্য কোথাও আপনি পাবেন না। যদি আপনি প্রতিমাসে ১২০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটির সময় ৭৭.৭৯ লক্ষ টাকা পাওয়ার মত স্কিম রয়েছে মিউচুয়াল ফান্ডে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই টাকা রোজগার করতে পারবেন।

ধরা যাক কোন একজন ব্যক্তির বয়স ২৫ বছর এবং এসআইপির মাধ্যমে তিনি ভালো কোন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে শুরু করেছেন। যখন সেই ব্যক্তি বয়স ৬০ বছর হবে অর্থাৎ প্রায় ৩৫ বছর ধরে তিনি বিনিয়োগ করবেন তখন তিনি একটা বিশাল মোটা ফান্ড তৈরি করে ফেলতে পারবেন নিজের অবসর সময়ের জন্য। এই ৩৫ বছর ধরে প্রতি মাসে আপনাকে ১২০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। কেউ যদি ৩৫ বছর ধরে প্রতি মাসে ১২০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে তিনি ষাট বছর বয়সে ৭৭.৭৯ লক্ষ টাকা হাতে পেয়ে যাবেন।

মিউচুয়াল ফান্ড আপনাকে ১২ শতাংশ করে বার্ষিক সুদ দেবে। তবে আপনাকে মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ রাখতে হবে। এতে সুদের হার আপনি বেশি পাবেন এবং রিটার্ন অনেক বেশি হবে। অবসর গ্রহণের পর এই টাকায় যে কেউ স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারবেন এবং কারো উপরে নির্ভরশীল হতে হবে না আপনাকে। তবে হ্যাঁ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে এই সমস্ত ঝুঁকি সম্পর্কে জেনে নেওয়া উচিত। বাজার সম্পর্কে আপনাকে অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026