কেরিয়ার

Kolkata metro rail: কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ, কিভাবে করবেন আবেদন?

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এবারে এসজি/জেএজি স্তরে কর্মী নেবার জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করে দিয়েছে। অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থাটি। ইতিমধ্যেই DY পদের জন্য আবেদন শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো। চুক্তিভিত্তিক চিফ ইঞ্জিনিয়ার এক্সপার্ট পদে এই নিয়োগ হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্পোরেশন। তবে হ্যাঁ যে প্রার্থীকে নিয়োগ করা হবে সেই প্রার্থীকে কিন্তু অবশ্যই কলকাতায় থাকতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের একটি নির্দিষ্ট ঠিকানায় প্রশংসা পত্রের পাশাপাশি সাদা কাগজে বায়োডাটা পাঠানোর আবেদন জানানো হয়েছে।

এক্ষেত্রে নির্বাচন পদ্ধতি সম্পূর্ণভাবে নির্ধারিত ভাবে কলকাতা মেট্রোরেলের গভর্নিং বডির তরফ থেকে। যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে পরীক্ষা এবং সাক্ষাৎকারের সঠিক তারিখ। এই গুরুত্বপূর্ণ তথ্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানিয়েছে তারা। প্রার্থী নির্বাচনের মানদন্ড যোগ্যতার মান এবং সম্পূর্ণ বিশদ বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট আপনি চেক করতে পারেন।

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আবেদনকারীদের সাদা কাগজে তাদের বায়োডাটা এবং অ্যাপ্লিকেশন যত্ন সহকারে লিখতে হবে। যদি কোন সমস্যা হয় তাহলে কলকাতা মেট্রো রেলের প্রকাশিত pdf ডকুমেন্ট পড়ে নিয়ে সেই অনুযায়ী আপনি আপনার বায়োডাটা তৈরি করতে পারেন। প্রশংসা পত্র সহ যোগ্যতা আপনার জাতি বয়স অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক নথি আপনাকে দিতে হবে। এরপর যে নির্দিষ্ট ঠিকানায় এই আবেদনপত্র পোস্ট করতে বলা হয়েছে সেখানে আপনি আবেদনপত্র পোস্ট করবেন।

এই আবেদন পত্র পোস্ট করার সঠিক ঠিকানা হলো, General Manager/ Administration and HR, Kolkata metro rail corporation limited, KMRCL bhavan, HRBC office, Munshi Premchand Sarani, Kolkata – 700021. মনে রাখবেন চাকরিপ্রার্থীদের কিন্তু ৮ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। উপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন পড়ে নেবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026