পলিটিক্স

২০২৬ পর্যন্ত তৃণমূলের সঙ্গে কাজ করবে আইপ্যাক, প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে তুমুল জল্পনা

তৃণমূলের সঙ্গে এখনই চুক্তি শেষ করছে না প্রশান্ত কিশোরের আইপ্যাক। গত বিধানসভা নির্বাচনে যেরকমভাবে তৃণমূলের সঙ্গে কাজ করছিল আইপ্যাক সেরকম ভাবেই এবারেও কাজ করবে তারা। অর্থাৎ আগামী লোকসভা ভোটে তো বটেই এমনকি পরবর্তী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে দেখা যাবে প্রশান্ত কিশোরের সংস্থাকে। কিন্তু, প্রশ্নটা হল, গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর প্রশান্ত কিশোর বলেছিলেন তিনি আইপ্যাক এর সঙ্গে যুক্ত থাকবেন না। তাহলে কি এবারে কোন নতুন মুখ আসবে নাকি প্রশান্ত কিশোর এখনো যুক্ত থাকবেন?

অন্তত ২০২৬ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ চালিয়ে যাবে আইপ্যাক। ভোটের আগে প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎ বাণী ছিল তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। তৃণমূল কংগ্রেস ২০০ এর বেশি ২১৩ আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ১০০ এর নিচেই ৭৫ এ থেমে গেছে। বলাই বাহুল্য, একেবারে জ্যোতিষীর মত সমস্ত অংক মিলিয়ে দিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার কথা যদি মিথ্যা হয় তাহলে তিনি তার কাজ ছেড়ে দেবেন। তবে দেখা যায়, বিরোধী শিবিরে একেবারে ধ্বস নামিয়ে দিয়েও প্রশান্ত কিশোর ঘোষণা করে দেন তিনি আইপ্যাক ছেড়ে দেবেন বরং অন্য কিছু শুরু করবেন।

তবে এখনো পর্যন্ত কিছু স্থির করে উঠতে পারেননি প্রশান্ত কিশোর। যদি তিনি সমস্ত কথা একই রকমভাবে রাখেন তাহলে হয়তো তৃণমূলের পাশে আইপ্যাককে দেখা গেলেও প্রশান্ত কিশোর কে দেখা যাবে না। তবে যদি প্রশান্ত কিশোর না থাকেন তার বিকল্প কেউ আছে? নাকি সম্মুখে না থাকলেও পিছনের সমস্ত পরামর্শ দান করবেন প্রশান্ত কিশোর নিজে? প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। অনেকে আবার মনে করছেন তৃণমূলের টিকিটে প্রশান্ত কিশোর এবারে রাজ্যসভার সাংসদ হতে পারেন। তবে যাই হোক না কেন,দেশের রাজনীতিতে প্রশান্ত কিশোর একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে।

২০১৫ সালে বিহারের নীতীশ কুমার কে ক্ষমতায় এনেছিলেন। তারপরে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের মত নেতাদের মসনদে বসানো তো ছিলই, তবে প্রশান্ত কিশোরের সব থেকে কঠিন কাজটি ছিল হয়তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনা। কারণ বিজেপি ঝড় সবথেকে বেশি পড়েছিলো বাংলাতেই। কিন্তু তার পরেও প্রশান্ত কিশোর নিজের কাজে একেবারে অটুট থেকেছেন। তৃতীয় ফ্রন্টের সুতো বন্ধন এর কাজটি তিনি দীর্ঘদিন ধরে খুব ভালোভাবেই করে আসছেন। জানা যাচ্ছে এবারে পাঞ্জাবে নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তার চুক্তি হয়েছে। কিন্তু, আইপ্যাকের সঙ্গে চুক্তি হলেও প্রশান্ত কিশোর কি আইপ্যাকে থাকবে? বিশ্লেষকদের মতে, হয়তো আইপ্যাক ছেড়ে দিলে জাতীয় রাজনীতিতে আরো বড় কোনো ভূমিকায় আমরা পাব প্রশান্ত কিশোর কে। সম্ভাবনা আছে, নির্বাচন ম্যানেজমেন্টের কাজ ছেড়ে দিলে প্রশান্ত কিশোর যুক্ত হবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেক্ষেত্রে কিন্তু, রাজ্য এবং জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর একটি বিশাল বড় ফ্যাক্টর হিসেবে সামনে আসবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026