বিনোদন

ভাই সুশান্তকে স্মরণে তিন দিদি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুেতর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ১৪ জুন, সুশান্তের ফ্ল্যাট থেকে মুম্বই পুলিশ উদ্ধার করেন অভিনেতার ঝুলন্ত দেহ। স্বাভাবিক ভাবেই এদিন তাঁর অসংখ্য ভক্তের মনে আরও বেশি করে মনে আসছে প্রিয় অভিনেতার কথা। সুশান্ত তাঁর স্বল্প জীবনের কেরিয়ারে হিট ধারাবাহিক আর হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। অভিনেতার অসময়ে চলে যাওয়ার পর অসংখ্য সিনেমাপ্রেমী আক্ষেপ করেছেন। ভালো অভিনেতাকে হারানোর পাশাপাশি একজন উঠতি তারকাকেও হারিয়েছে বলিউড। তবে অভিনেতার এই আকস্মিক মৃত্যু শুধুই কি আত্মহত্যা না খুন তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে।

অভিনেতার মৃত্যু তাঁর পরিবার এখনো মেনে নিতে পারেননি। প্রতিদিন নানান ভাবে স্মৃতিচরণ করে থাকেন পরিবারের সকলে। সুশান্তের চার দিদি প্রিয়াঙ্কা, মীতু এবং নীতু ভারতে থাকেন। তাঁর দিদি শ্বেতা সিং কৃতী এখন মার্কিনমুলুকে থাকেন। এই মাসের শুরুর দিকে শ্বেতা তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের জানিয়েছিলেন, ভাইয়ের মৃত্যুদিনে তিনি একা থাকতে চান৷ ভাইয়ের কথা মনে করে, তাঁর স্মৃতি হাতড়ে এই দিনটি উদযাপন করতে চান মৃত্যু বার্ষিকী৷

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন তাঁর বাকি তিন দিদি প্রিয়াঙ্কা সিং, মিতু সিং এবং নীতু সিং একত্র হয়েছিলেন আদুরে ভাইকে স্মরণ করতে। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ভাইকে স্মরণ করার একটি আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সঙ্গে ভাইকে উদ্দেশ্য করে লম্বা একটা নোট লেখেন। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সুশান্তের ফটোফ্রেমের চারিদিক সাদা ফুল দিয়ে সাজানো। অভিনেতার ছবিটা একটা টেবিলের ওপর রাখা।

প্রিয়াঙ্কা লেখেন, তাঁর একমাত্র ভাই সুশান্ত চলে যাওয়ার পর তাঁর জীবন একেবারে বদলে গেছে। বেঁচে থেকে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তাঁর।তিনি আরো লেখেন, ‘সুশান্ত ছাড়া জীবন আগের মতো নেই। মা চলে যাওয়ার পরে, সুশান্তে ভালবাসার প্রতি শ্রদ্ধা হিসাবে তাঁদের জীবনকে সার্থক করার অনুপ্রেরণা পেয়েছিলেন। ভাইয়ের অনুপস্থিতি পুরো পরিবারকে হতাশ করছে। আবেগের এখন তাঁদের অবিরাম সঙ্গী, অসাড়তা, অসহায়ত্ব, হতাশা, যন্ত্রণা ও ক্রোধ থেকে শুরু করে এসব’।

তিনি আরো লেখেন, ‘শারীরিক ভাবে হয়তো সুশান্ত এই পৃথিবীতে নেই, তবে পরিবারের জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে তুমি জড়িত। জীবনের প্রতিটি স্পন্দন হাঁটাচলা, ঘুমানো, স্বপ্ন দেখা তাঁদের মনে সুশান্ত প্রাণবন্ত। ভাইয়ের উপস্থিতি যেমন গুরুত্বপূর্ণ ছিল। তেমনি ভাই সত্যিই অমর হয়ে আছ.. চিরজীবনের মতো। এবং হ্যাঁ, সুশান্তকে ছাড়া এই জগতে নিজেকে খুঁজে পাওয়া, নিজের বেঁচে থেকে অপরাধবোধে ভুগছেন’। প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে অনুগামীরাও দুঃখ প্রকাশ করেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026