খেলা

ঘোষিত হল IPL-এর সূচি, প্রথম ম্যাচে কঠিন লড়াইয়ের সামনে KKR

আইপিএলের ১৩ তম সংস্করণে শনিবার দিন আর দুটো করে ম্যাচ থাকছে না এবং ২০২০ মরসুমে লিগ পর্বের ম্যাচের দিনসংখ্যা আরও এক সপ্তাহ বেড়ে গিয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী চারদিন দুটি করে ম্যাচ রয়েছে এবং সবগুলোই রবিবার। ২৯ শে মার্চ আগের বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ খেলে টুর্নামেন্ট শুরু করছে। ১৭ ই মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে। গ্রূপ পর্বের শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। নক-আউট এর সূচি এখনো ঘোষণা হয়নি।

দু’বারের চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ৩১ শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাঙ্গালোরে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে নাইটদের প্রথম ম্যাচ রয়েছে ৩ এপ্রিল, এদিন দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন : সৌরভ নয়, ভারতীয় দলের সেরা অধিনায়ক ধোনি, মত রায়নার

KKR এর ২০২০ আইপিএলের সূচি

  • ৩১ মার্চ: কেকেআর বনাম ব্যাঙ্গালোর, স্থান: ব্যাঙ্গালোর, সময়: রাত্রি আটটা
  • ৩ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ৬ এপ্রিল: কেকেআর বনাম চেন্নাই, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ৯ এপ্রিল: কেকেআর বনাম রাজস্থান, স্থান: জয়পুর/গুয়াহাটি, সময়: রাত্রি আটটা
  • ১২ এপ্রিল: কেকেআর বনাম মুম্বাই, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ১৬ এপ্রিল: কেকেআর বনাম হায়দ্রাবাদ, স্থান: হায়দ্রাবাদ, সময়: রাত্রি আটটা
  • ১৯ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি, স্থান: দিল্লি, সময়: বিকেল চারটা
  • ২৩ এপ্রিল: কেকেআর বনাম পাঞ্জাব, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ২৬ এপ্রিল: কেকেআর বনাম পাঞ্জাব, স্থান: মোহালি, সময়: বিকেল চারটা
  • ২৮ এপ্রিল: কেকেআর বনাম মুম্বাই, স্থান: মুম্বাই, সময়: রাত্রি আটটা
  • ২ মে: কেকেআর বনাম রাজস্থান, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ৭ মে: কেকেআর বনাম চেন্নাই, স্থান: চেন্নাই, সময়: রাত্রি আটটা
  • ১০ মে: কেকেআর বনাম ব্যাঙ্গালোর, স্থান: ইডেন গার্ডেন, সময়: রাত্রি আটটা
  • ১৫ মে: কেকেআর বনাম হায়দ্রাবাদ, স্থান: কলকাতা, সময়: রাত্রি আটটা
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026