নিউজ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

এ বছরের মতো বিদায় নিতে চলেছে শীত। উত্তরের কনকনে বাতাস সরে গিয়ে বসন্তের আমেজ বাঙালীর জীবনকে সুন্দর করার অপেক্ষায় রয়েছে। তবে এরই মাঝে কিছুটা হলেও অস্বস্তি বাড়াতে পারে আবহাওয়ার পরিবর্তন। শীতের আমেজ কেটে বসন্ত আসার আগেই বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গল ও বুধবার ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে বঙ্গে। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে না। উত্তরের পার্বত্য অঞ্চলে বৃষ্টির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। শীতের শেষ লগ্নে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ার কারণে উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ১ লা মে থেকে শুরু, এনপিআরের কাজ শুরু করবে এই রাজ্য

দক্ষিনবঙ্গে শীত কমতে শুরু করলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে আগামী সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, সিকিম এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও পর্বত সংলগ্ন সিকিমেও প্রবল বর্ষণের দেখা মিলতে পারে। এই বর্ষণ চলবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026