খেলা

আইপিএল 2022 এর সূচি প্রকাশ, প্রথম ম্যাচ CSK vs KKR, দেখুন তালিকা

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর, সেটা আগেই জানিয়েছিল বিসিসিআই। এ বার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচী প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের ক্রোড়পতি লিগ। ভারতের সীমাবদ্ধ কয়েকটি স্টেডিয়ামে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলের মেগা আসরে একাধিক নতুন নিয়ম কার্যকরী করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সে কথা আগেই জানিয়েছে বিসিসিআই। আইপিএলের শুরুর দিন খন নির্ধারিত থাকলেও পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশিত হলো আজ। 

এবারের আইপিএলে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। দশটি ফ্র্যাঞ্চাইজিকে দুটি ভাগে বিভক্ত করেছে বিসিসিআই। যেখানে একটি দল ঐ গ্রুপে অবস্থিত প্রত্যেকটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এছাড়া দ্বিতীয় গ্রুপের প্রথম দলের বিরুদ্ধে দুটি ম্যাচ এবং বাকি দলগুলোর বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজি গুলো। ২৬শে মার্চ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।

গ্রুপ পর্বে হবে মোট ৭০টি খেলা। করোনা পরিস্থিতিতে মুম্বই ও পুণেতেই প্রতিযোগিতা করার কথা জানিয়েছে বোর্ড। যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা সেগুলি হল মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। করোনার কারণে সীমাবদ্ধ স্টেডিয়ামে ম্যাচ গুলির আয়োজন করতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ।

একনজরে কলকাতার ম্যাচের সময়সূচি: ২৬শে মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কলকাতা। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়ারের দল। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্যালস বিরুদ্ধে নামবে কেকেআর। 

দেখুন তালিকা:

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026