রেগে গিয়ে বাবা সাইফকে ঘুষি তৈমুরের, নিন্দার ঝড় নেটপাড়ায়

২০১৬’তে প্রথম মা হন কারিনা কাপুর খান। কারিনা ও সাইফের বড় ছেলে তৈমুর আলি খান। ছোট থেকেই নেটপাড়ার খুদে সেনসেশন সে। নেটদুনিয়ায় তার আলাদাই একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তৈমুর সংক্রান্ত যেকোন ভিডিও কিংবা ছবি প্রায়ই ভাইরাল হয় নেটদুনিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সূত্র ধরে তৈমুর আলি খান নেটদুনিয়ায় ‘বদমেজাজি’র তকমা পেল।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৈমুর আলি খান কোথাও একটা যাচ্ছে তার বাবা সাইফ আলি খানের সাথে। কিন্তু গাড়িতে ওঠার আগে রীতিমতো রেগে যেতে দেখা গেল ছোট্ট তৈমুরকে। আর সেই দৃশ্যই ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। আর রবিবার সেই ভিডিও ভাইরাল হতে না হতেই রীতিমতো নিন্দার ঝড় নেটমাধ্যমে। নবাব পরিবারের ছেলেকে রীতিমতো ‘বদমেজাজি’র তকমা দিল গোটা নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাবা সাইফ আলি খানের সাথে কোথাও একটা যাচ্ছিল তৈমুর। আর তখনই যাওয়ার সময় বাবা সাইফ রীতিমতো খুনসুটি করছিল তার সাথে। আর সেই খুনসুটি করতে গিয়েই ছোট্ট নবাবকে রাগিয়ে দেয় বাবা। আর এরপরেই সেই রাগ ঘুষির আকারে সোজা গিয়ে পরে সাইফ আলি খানের পায়ে। আর সেই মুহূর্তে হাসতে দেখা যাচ্ছিল সাইফকে। তার হাসি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল তিনি খুনসুটি করছিলেন ছেলের সাথে। আর সেই নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চিত হলেন তৈমুর।

রবিবার সকাল থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ রীতিমতো নিন্দা করেছেন তৈমুর আলি খানের। কেউ কেউ বলেছেন, বেশি আদর পাওয়ার ফল। আবার কেউ সোজাসুজি বদমেজাজি বলে দিয়েছেন তাকে। আবার কেউ কেউ বলেছেন, কারিনা কাপুর খানের মতো তৈমুরের চোখে মুখে ঔদ্ধত্যের ছাপ স্পষ্ট। আবার অনেকে এও বলেছেন, সব বাচ্ছাই এমন কাণ্ড ঘটিয়ে থাকে, এতে অবাক হওয়ার কিছু নেই। একটা পাঁচ বছরের বাচ্ছা সে কোন কারণে বাবার সাথে খুনসুটি করতে গিয়ে রেগে যেতেই পারে। তবে বলাই বাহুল্য, রবিবার সকাল থেকে তৈমুরের এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026